এক মায়াবতী মেঘ আমায় ছায়া দিয়েছিল,
হাওয়ায় ভেসে ভেসে আমার কাছে এসেছিল।
সে মেঘ আমায় কথার ছলে গল্প বলেছিল,
তার গল্প শুনে আমার চোখে স্বপ্ন ভেসেছিল।
মায়াবতী মেঘের বুকে কত কান্না জমা ছিল!
দেখতে পেলাম চোখ দুটো তার যখন ঝরেছিল।
যখন তৃষিত এ মরু বুকে তার অশ্রু পড়েছিল,
একটি রাতেই লক্ষ গোলাপ হঠাৎ ফুটেছিল!
ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



