somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অষ্টম বর্ষপূর্তি পোস্ট এর লিঙ্কঃ অষ্টম বর্ষপূর্তি পোস্টঃ আত্মদর্শন

এ ব্লগে আমার প্রথম পোস্টটি প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, রাত ১১টা ২৬ মিনিটে। তারপর, ২০১৬ সাল থেকে আমি নিয়মিতভাবে বর্ষপূর্তির এই দিনটিকে স্মরণ করে পোস্ট লিখে এসেছি। তবে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমছে, সেজন্য গত দুই বছর দিনটিকে সঠিক সময়ে স্মরণ করতে পারি নি, কয়েক দিন দেরিতে বর্ষপূর্তির পোস্ট লিখেছি। বলা চলে, এ বছরের জুলাই মাস থেকে আমি ব্লগে পোস্ট দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেছি। কারণ বিবিধ। তাই ব্লগে লগ-ইন করা হয় কম। মাঝে মাঝে করলেও তা হয় ক্ষণিকের তরে। আজ লগ-ইন করে আমার ব্লগ পরিসংখ্যান দেখলাম নিম্নরূপঃ

পোস্ট করেছি: ৭১১টি
মন্তব্য করেছি: ৩০৩৯৮টি
মন্তব্য পেয়েছি: ২৬২২৩টি
ব্লগ লিখেছি: ৯ বছর ১ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৩২৭ জন

অর্থাৎ, আগের বছরগুলোর তুলনায় আমার ব্লগিং কার্যক্রম অনেকটা শ্লথ হয়ে এসেছে। আপনারা যারা আমার বর্ষপূর্তির পোস্টগুলো আগে পড়েছেন, তারা জানেন যে আমি বর্ষপূর্তির পোস্টে আমার লেখালেখির কিছু পরিসংখ্যান নিয়ে আত্মবিশ্লেষণ করতে ভালোবাসি। কিন্তু এবারে তা করছি না। এবারে শুধু আমার ব্লগপাতা থেকে এ মুহূর্তের পরিসংখ্যানটুকু তুলে রাখলাম। তবে আগ্রহ ফিরে পেলে এ পোস্টকে সম্পাদনা করে আগের ন্যায় কিছু পরিসংখ্যান তুলে ধরার ইচ্ছে রাখি।

আজ নবম বর্ষপূর্তির এই পোস্টে আমি ব্লগ প্রতিষ্ঠাতা, প্রশাসক, মৌন ও সক্রিয় সকল পাঠক, লেখক, পর্যবেক্ষকের প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে!

দশম বর্ষপূর্তি পোস্ট এর লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৪
শব্দ সংখ্যাঃ ২২৩

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×