somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অখ্যাত আমার বিখ্যাত শিক্ষকেরা - ১৪

০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব - Click This Link

ড. জো. এস. ফুট

ফুল ব্রাইট কর্মসূচির আওতায় কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জো.এস. ফুট এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। প্রায় সাত ফুট লম্বা এ অধ্যাপককে আমি পেয়েছিলাম। এক বছর ছিলেন এখানে। পরে তিনি যোগ দেন সাউদার্ন এলিনয় বিশ্ববিদ্যালয়ে ( কার্বনডেল) ।

ড. স্কট হজন

সাউদার্ন এলিনয় বিশ্ববিদ্যালয়ের ( কার্বনডেল) অধ্যাপক ড.স্কট হজন এসেছিলেন এক মাসের জন্য। দুই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ১০ জন ছাত্রছাত্রীর জন্য ফটোগ্রাফি কোর্সের আয়োজন করা হয়েছিলো। আমি এ দলের একজন হিসাবে এ শিক্ষকের কাছে ফটোগ্রাফি সম্পর্কে কিঞ্চিৎ জ্ঞান লাভের সুযোগ পেয়েছিলাম।

ফারুক আলমগীর

ফারুক আলমগীর স্যার ছিলেন বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা)। পড়াতেন ইলেক্ট্রনিক সাংবাদিকতা। কবি হিসাবে ফারুক আলমগীরের পরিচিতি ছিলো। বেশ কয়েকটি কবিতার বই বের করেছিলেন তিনি।

খণ্ডকালীন এ শিক্ষকদের পাশাপাশি নিয়মিত শিক্ষকদের অনেকেই নানা কারণে খ্যাতিমান ছিলেন। তাঁরা হলেন-

ড.সিতারা পারভীন

আমরা ফাইনাল ইয়ারে এসে পেলাম সিতারা আপাকে। তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মেয়ে। নিরহঙ্কার ও অতি সাধারণ পোষাক পরতেন। ব্যবহারে অমায়িক। পড়াতেন খুব যত্ন করে। যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

ড.আহাদুজ্জামান মো: আলী

সিতারা আপার মতোই নিরহঙ্কার আর সাধাসিধে পোষাক পরতেন তাঁর বর ড. আহাদুজ্জামান। অভিনেতা আসাদুজ্জামান নূরের ছোট ভাই। জ্ঞানতাপস মানুষ। সবার প্রিয় শিক্ষক।

ড.আলী রিয়াজ

আলী রিয়াজ স্যার ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মান্না আক্তার প্যানেলে। ছাত্রাবস্থায়ই বের করেছিলেন সাপ্তাহিক খবরের কাগজ। সাথে ছিলেন তার সহপাঠী নাঈমুল ইসলাম খান। পরে নাঈমুল ইসলাম কর্নেল শাহেদ-এর মালিকানায় পত্রিকাটি আবার বের করেন। সেখান থেকে আজকের কাগজ ভোরের কাগজ আমাদের সময় হয়ে নাঈমুল ইসলাম এখন একটা অর্থনীতি বিষয়ক দৈনিকের সম্পাদক। আলী রিয়াজ আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির সাথেও যুক্ত ছিলেন। আমরা ফাইনাল ইয়ারে ওঠার পর শিক্ষক হিসাবে যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কর্মরত। আজীবন বাম থেকে পুরা ডান ( আমেরিকান !)।

(চলবে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×