somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামাবাড়ী, ইশকুল ... ১৯

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বের লিঙ্ক
মামাবাড়ী, ইশকুল ... ১৮

ফসল বোনা, চারা লাগানো

জমি তৈরি হবার পর ফসল বোনা হতো। ডাল জাতীয় ফসল,ধনিয়া, লাল শাক এসবের বীজ ছিটিয়ে দেয়া হতো। বেগুন, টমেটো, কপি এসবের চারা লাগানো হতো। বীজ বোনার কাজে আমাদের চেয়ে দেখা ছাড়া কোনো ভূমিকা ছিলো না। কিন্তু চারা লাগানোর সময় আমরাও অংশ নিতাম। আব্বা গাছের লম্বা ডালের মাথা চোকা করে তৈরি করা খন্তা টাইপের জিনিস দিয়ে (নামটা মনে পড়ছে না) মাটিতে সেটা গেঁথে গেঁথে সরল রেখায় একটু দূরে দূরে গর্ত করতেন। আমাদের কাজ ছিলো সেই গর্তে একটা করে চারা দিয়ে চারপাশের মাটি দিয়ে চারার গোড়া আটকে দিয়ে গাছের গোড়ায় একটু পানি দেওয়া। এই কাজটি সাধারণতঃ আসরের নামাজের পর শেষ বিকালে করা হতো, যাতে পরের দিন সকালে রোদ চড়ার আগেই চারাটি নতুন মাটিতে কিছুটা খাপ খাইয়ে নিতে পারে। বীজ বোনার পর আমাদের কাজ ছিলো বীজ থেকে নতুন গাছ উঠছে কিনা সেটা দেখতে যাওয়া। খুব আগ্রহ করে দেখতাম কচি কচি ধনিয়া গাছ, লাল শাক এই সব। মাঝে মাঝে খুব আলতো করে আদর করে দিতাম নতুন চারাগুলোকে। সবাই খুব সাবধান থাকতাম কোনো চারা বা গাছ যেন নষ্ট না হয়। ছাগল বা মুরগীর দলের দিকেও নজর রাখতাম।

চারার যত্ন, ফসল তোলা

প্রতিদিন চারা দেখা ছাড়াও আমরা সারা ক্ষেতে খুঁজে দেখতাম কোন আগাছা উঠলো কিনা। সেই আগাছা তুলে আনতাম। অনেক সাবধানতার পরেও দেখা যেতো কিছু কিছু চারা আমাদের পায়ের নীচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। তখন আমরা একে অন্যকে দোষ দিতাম চারা মাড়িয়ে দেবার জন্য। ধনিয়া পাতা, লাল শাক, পালং শাক যদি রান্নার জন্য তুলে আনার দরকার পড়তো তখন সেটা জমি থেকে তুলে আনার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেতো। তাজা তাজা শাক তোলার মজাই আলাদা। সকালে তুলতে গেলে দেখতাম শিশিরে পাতা গুলো সিক্ত হয়ে উজ্জ্বল সবুজ দেখাচ্ছে। খুব ভালো লাগতো দেখতে। নিজের ক্ষেতের তাজা শাক সবজি খাবার মজাই ছিলো আলাদা।

মটরশুটি, মূলা চুরি করে খাওয়া

বাড়ির কাছের নীচু জমিতে যখন মটরশুটি ধরে থাকতো। সেটা দেখতে খুব ভালো লাগতো। আমরা করতাম কি , চুপিচুপি মাঠে গিয়ে মাথা নীচু করে রেখে কচি মটরশুট খেতাম। কাঁচাই । কেমন জানি একটু মিস্টি লাগতো। তখন দেশি লালচে ঝাঁঝালো এক ধরনের মূলা চাষ করতেন দাদা। সাদা মূলার চাষও তখন কিছু কিছু করতেন। সেটা চাহিদা ছিলো কম। আমরা আস্তে করে লুকিয়ে মূলা তুলে নীচের অংশটা ভেঙে নিয়ে পাতাটুকু আবার মাটিতে পুঁতে রাখতাম। দু'তিন দিন পর যখন সেই পাতাগুলো শুকাতে শুরু করতো। তখন মূলা গায়েব হয়ে যাবার বিষয়টি দাদার নজরে আসতো। দাদা তখন রাগ করতেন। বলতেন, হার্মাদগুনের কারবার দেইখ্ ছোনি। (হার্মাদগুলোর কাণ্ড দেখো)। খুব রাগলে বলতেন, ইবলিশ। এর চেয়ে খারাপ কোনো কথা তাঁর মুখ থেকে কখনো শুনি নাই।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×