somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ প্রদত্ত ১০০ দিনের কর্মসূচী (ভাগঃ ২)

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগঃ ১ এ পাপ থেকে বেঁচে থাকার ১০০ দিন কর্মসূচীর মেয়াদের বিষয় উল্লেখ করা হয়েছে। অদ্যকার আলোচনা বিষয় কিভাবে এই কর্মসূচী আমাদের জীবনে প্রভাব ফেলবে।

এই ১০০ দিনের কর্মসূচীর সর্বশেষ দিন অর্থাৎ ১০ই জিলহজ্ব হলো প্রশিক্ষণ এবং অনুশিলনের চুড়ান্ত বহিঃপ্রকাশের দিন। কারণ এই ১০ই জিলহজ্ব আমরা কুরবানী করি। ১০ই জিলহজ্ব আমরা শুধু পশুর গলায় চাকু চালাবো না, ১০০দিন বিশেষ প্রশিক্ষণ এবং অনুশিলন করার পরও আমাদের মধ্যে যে পশু স্বভাব থাকবে তার গলাতেও আমরা একই সঙ্গে চাকু চালাব। এভাবে নিজের পশু প্রবৃত্তির গলায় চাকু চালানোর মাধ্যমে নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করবো।

সম্মানিত পাঠক, উপরোল্লিখিত সিস্টেম যদি একজন মুমিন নিজের মধ্যে সেটাপ করে নেয় তাহলে এই প্রশিক্ষণ ও অনুশিক্ষণের ফলাফল ঐ মুমিনকে আরও ১০০ দিন কোন বাধা ছাড়াই পাপ থেকে মুক্ত রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ রমজান থেকে জিলহজ্ব মাসের ১০ তারিখ প্রর্যন্ত প্রশিক্ষণ ও অনুলিশলনের স্প্রিড জিলহজ্ব মাসের ১১ তারিখ থেকে সফর মাস পর্যন্ত স্থায়ী হবে।
অতপর আসবে রবিউল আউয়াল মাস, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতের মাস। এ মসে একজন মুমিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম এবং শিক্ষার চর্চা করবে। বিধায় পাপের সংস্পর্শে যাওয়ার সুযোগই নাই। অর্থাৎ এ মাসেও একজন মুমিনকে পূর্বে বর্ণিত ১০০দিনের কর্মসূচীর চর্চার মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যা ঐ ১০০ দিনের কর্মসূচীরই মহরা। এভাবে আমরা রমজান থেকে রবিউল আউয়াল পর্যন্ত সাত মাস (রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ্ব, মহরম, সফর ও রবিউল আউয়াল) পাপ থেকে বেঁচে থাকার একটি কৌশল পেলাম।

পূর্ণ রবিউল আউয়াল মাস পূর্বে বর্ণিত ১০০ দিনের কর্মসূচীরই মহরা। এক মাসের মহরার রেশ অবশ্যই রবিউল সনি, জমাদিউল আউয়াল ও জমাদিউস সানি এই তিন মাস স্থায়ী হওয়ার কথা। এভাবে আমারা পূর্বে সাত মাস এবং এই তিন মাস, সর্বমোট দশ মাস পাপ থেকে বেঁচে থাকার কৌশল পেলাম।

অতপর আসবে রজম মাস। যে মাসের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, তা হলো- আল্লাহম্মা বারিকলানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিহনা রামদান। অর্থ হে আল্লাহ আমাকে রজব ও শাবানে বরকত দিন এবং রমদান পর্যন্ত পৌঁছে দিন। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমদানের পর সবচেয়ে বেশী রোজা থেকেছেন। রাসূল সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো রমদানের প্রস্তুতি হিসাবে রজব ও শাবান মাসে পাপ থেকে বেঁচে থাকার প্রস্তুতি গ্রহণ করা। এভাবে আমারা পূর্বে দশ মাস এবং এই দুই মাস, সর্বমোট বার মাস অর্থাৎ এক বৎসর পাপ থেকে বেঁচে থাকার কৌশল পেলাম।

সম্মাণিত পাঠক এভাবে আমরা ১০০ দিনের কর্মসূচীর প্রশিক্ষণ ও অনুশিলনের মাধ্যমে সরাটা বৎসর অন্যায় ও পাপ থেকে দূরে থাকতে পারবো ইসশাআল্লাহ।

পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ প্রদত্ত ১০০ দিনের কর্মসূচী (ভাগঃ ১)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে মে, ২০২৬ সকাল ৮:১৫

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

বাংলাদেশের মানুষের সমস্যা একদিনে তৈরি হয়নি।
এ দেশের আইনি, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের শিকড় বহু গভীরে প্রোথিত। উপনিবেশিক ব্রিটিশ-ভারতীয় শাসনামলের আইন, পাকিস্তানি আমলের কাঠামো, স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয়... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আপনার শিশুকে শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিন!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে মে, ২০২৬ সকাল ১১:৪০



আমার সাড়ে চার বছর বয়সী মেয়ে সোহানা স্কেটম্যান জনের গান খুব পছন্দ করে। আমিই তাকে স্কেটম্যান জনের সাথে এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম - ''উনি তোমার একজন দাদা।"... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

×