somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদিশার রাজনীতির জয়

২০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদিশা বললেন,'আমার রাজনীতিরই তো জয় হলো।' এরশাদের সাবেক স্ত্রী বিদিশার গুলশানের বাসায় টেলিভিশনের পর্দায় পল্টন ময়দানে 14 দলের মহাসমাবেশের মঞ্চে নেতাদের সারিতে এরশাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে আনন্দে চিৎকার করে উঠলেন বিদিশা। কেঁদে ফেললেন তিনি। আবেগজড়িত কণ্ঠে বললেন, 'আমার রাজনীতি ভুল ছিল না। এরশাদকে বলেছিলাম রাজনীতি করতে হলে জনগণের কাতারেই থাকতে হবে। দুর্নীতিবাজ লুটেরা বিএনপি-জামায়াতের সঙ্গে গেলে জনগণের সমর্থন হারাতে হবে। শেষ পর্যন্ত এরশাদ সেই জনগণের কাতারেই এলো, কিন্তু মাঝখানে বলি হতে হলো আমাকে।' আর এজন্য তিনি দায়ী করলেন জাপার বিএনপিপন্থি এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদকে। বললেন, 'তাদের কারণে আমাকে কী অমানবিক বর্বর নির্যাতনের শিকার হতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে।'
বিদিশা টিভি পর্দায় চোখ রেখেই বলছিলেন, 'স্ব্বামী হিসেবে এরশাদ আমার ওপর যে অবিচার ও অন্যায় করেছে, তা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। এরশাদের ওপর যে ঘৃণা তা আমার আজীবনের। তবে আজ আমার জয়ের দিন। আমি জিতে গেছি। এত দিনে এরশাদ তার ভুল বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে, রওশনরা তাকে ভুল রাজনীতির দিকে ধাবিত করেছে। এরশাদের প্রতি পুঞ্জীভূত ঘৃণা আমার কিছুটা প্রশমিত হলো। বিদিশা বললেন, 'কী বিকৃত ও জঘন্যভাবে রওশন এরশাদ গং এরশাদকে ভুল রাজনীতির দিকে পরিচালিত করেছে। শেষে আমি যখন দলের বিভিন্ন পর্যায়ের মিটিংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছি তখন বিএনপির দালালরূপী এই গং এরশাদকে বলেছে, আমি আওয়ামী লীগের দালাল। তারা ষড়যন্ত্র করে আমার সংসার ভেঙে দিয়েছে। বলেছে আমি নাকি দলের কো-চেয়ারম্যান হতে চাই। এখন তো স্পস্ট কে চেয়ারম্যান বা কো-চেয়ারম্যান হতে চান।'

এরশাদ যদি তার কৃতকর্মের জন্য মা চান, বিদিশাকে ঘরে ও দলে ফিরিয়ে নিতে চান তাহলে তিনি সাড়া দেবেন কিনা_ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঘরে ফিরব না আগেই বলেছি। আর দলের বিষয়টি জানি না। কারণ রাজনীতি ভিন্ন বিষয়। জনগণের ওপরই তা বেশি নির্ভর করে। আমি এরশাদের মা চাওয়া না চাওয়ার কোনোটাতেই নেই। শুধু কষ্ট হচ্ছে, আমি যা বলেছি এরশাদ তাই করেছে আমাকে শেষ করে, বিপর্যস্ত করে দিয়ে। এটাই আমার বড় জয়। আমি এরশাদকে সঠিক পথেই টানতে চেয়েছি। দেরিতে হলেও এরশাদ তা বুঝল।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×