উপমা
কালপুরুষ
তোমার উপমা খুঁজি না আমি,
যায়না বাঁধা তোমায় কোনো উপমায়।
অলংকারে সেজোনা তুমি কখনও,
অলংকারের রূপ খুলে যায় তোমার ছোঁয়ায়।
সাজিওনা কাজল তুমি ঐ নয়নে,
অহংকার ফুটে ওঠে ওই কাজলের টানে।
পড়োনা অমন করে টিপ ললাট মাঝে,
চাঁদের সব টিপ ম্লান হয়ে যায় তোমার সাজে।
খোলা চুলে দাঁড়িওনা তুমি রেলিঙধারে,
কালোমেঘেরা গা ঢাকে ওই দিগন্তপারে।
সাজিওনা খোপা তুমি ফুলডোরে,
ভ্রমর যদি আসে উড়ে পথ ভুল করে।
হেসোনা সহসা তুমি অমন করে,
ঝিনুক থেকে মুক্তো সবই লুটিয়ে পড়ে।
কেঁদোনা কখনও তুমি মুখ লুকিয়ে,
অসময়ে বর্ষা নামে আকাশ ছেয়ে।
গেওনা গান তুমি আপন সুরে,
কোকিলের সব গান থেমে যায় চিরতরে।
তাইতো- তোমার উপমা খুঁজিনা আমি ভুল করে,
উপমায় অনন্যা তুমি, সেরা তুমি উপমার ভিড়ে।
০১.০৮.২০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


