যখন কিছু চাইবো বলে ইচ্ছে প্রকাশ করি,
ভেবে পাইনা কার কাছে চাইবো।
আশে পাশে অনেক মানুষ। তাদের কাছে চাইবো?
ইচ্ছ করে না, কারও কাছে কিছু চাইতে।
মানুষের আর কিইবা দেবার সাধ্য আছে?
আমিও তো মানুষ। কী দিতে পারি আমি?
কেউ কিছু চাইলে নিঘর্াত বিপদে পরে যাই।
আমার নিজের বলে তো কিছু নেই। ছিলও না কোনদিন।
যা কিছুই দেবো বলে ভাবি,
তার সবই কারো না কারো কাছ থেকে পাওয়া।
আবদার করেই হোক বা দান হিসেবেই হোক,
সবই পেয়েছি অন্যের কাছ থেকে।
নিজের বলে আমার কিছুই নেই।
তাই লজ্জার মাথা খেয়ে ঈশ্বরের কাছে চাই।
ঈশ্বর কথা বলে না।
আমি আকাশের কাছে চাই। আকাশ অভিমানে কাঁদে।
ভালবেসে বৃষ্টি ঢেলে দেয় । আমি ভিজে একাকার হয়ে যাই।
আমি সমুদ্রের কাছে চাই। সমুদ্র গর্জন করে।
আমায় জলোচ্ছাস ঢেলে দেয়। আমি আশ্রয় হারাই।
আমি মাটির কাছ চাই। মাটি উর্বর হয়ে যায়।
আমাকে ফসল ঢেলে দেয়। আমি ক্ষুধা ভুলে যাই।
তবুও বুভুক্ষ আমি।
সবশেষে তোমার কাছে চাই। তুমি মুখ ফিরিয়ে নাও।
আমি দিশেহারা হয়ে যাই।
শেষবারের মত নিজেকে হারাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



