দিতে পারি- তুমি যদি চাও।
মানুষ যেমন মাটির ব্যাংকে পয়সা জমায় একটি দুটি করে-
আমিও ঠিক তেমন করেই জমিয়েছি আমার এই ভালবাসা-
তোমায় দেবো বলে।
শৈশব থেকে কৈশর, কৈশর থেকে যৌবন-
একটু একটু সঞ্চয় করেছি এই ভালবাসা।
তুমি নেবে? দিতে পারি- তুমি যদি চাও ।
ছিঃ এ কথা ভাবছো কেন?
ভালোবাসা দিতে কি কোনো শর্ত লাগে ?
আমি কি চেয়েছি বিনিময়ে কিছু ?
কিছুই দিতে হবেনা তোমায়,
শধু মুখ ফুটে বলো- তুমি নেবে।
আমার যা কিছু ভালোবাসা সব তোমারই জন্যে।
যৌবনের দীর্ঘপথ আমি পাড়ি দিয়ে এসেছি
শুধু তোমার কথা ভেবেই-
তোমাকে ভালবাসার কথা জানাবো বলেই আমি এসেছি।
আমার ভালোবাসা এতোকাল গচ্ছিত রেখেছি,
শুধু তোমারই জন্যে।
আমার মনে ভয় ছিল-
তুমি যদি অন্য কারো কাছে ভালোবাসা চেয়ে বসো,
তাহলে আমার ভালোবাসার কি হবে ?
আমিতো ভাবতেই পারিনা।
তাইতো তোমায় বলতে এসেছি-
আমার কাছে ভালোবাসা আছে, তুমি নেবে ?
দিতে পারি - তুমি যদি চাও ।
ভালোবাসা দেবার এইতো সময়। তুমি কি বুঝতে পারছো ?
জানো, আমার কাছে কেউ কখনো ভালোবাসা চায়নি-
কেউ ভালোবাসা দেয়ওনি।
কি জানি, মানুষ কেন স্বার্থপরের মতো ভালোবাসা আগলে রাখে!
দিতে হবে এই ভয়ে? আমার তো কোনো ভয় ডর নেই।
ভালোবাসা দেবো বলেই তো
এতোকাল সন্চয় করে এসেছি।
কোথায় যেন শুনেছিলাম-
যৌবন নাকি ভালোবাসা দেবার উপযুক্ত সময়।
আমি এখন ছুঁয়েছি যৌবনের স্বর্ণশিখর।
ভালোবাসার ফুল ফুটেছে হৃদয়ের শাখায় শাখায়।
তুমি চাইলে সব উজাড় করে দিতে পারি।
যৌবনের এই বারতা আমি তোমার কাছে পৌঁছে দিলাম।
মনের বাগানে আজ বসন্তের আনাগোনা,
বাতাসে ফুলের সৌরভ, কি অদ্ভুত মাদকতা!
'এ হৃদয় পূর্ণ করো, এ হৃদয় পূর্ণ করো'-
কবির ভাষায় গেয়ে ওঠে মন।
তাইতো আজ আমি ব্যাকুল প্রত্যাশায় তোমারি কাছে-
নিয়ে এলাম একরাশ ভালেবাসা।
এই, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমাকেই বলছি।
আমার কাছে ভালোবাসা আছে- নেবে?
দিতে পারি, তুমি যদি চাও।
একবার শুধু মুখ ফুটে বলো, তুমি নেবে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




