প্রবচন - ২
৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রবচন - ২ভালবাসা এমন এক অনুভূতি যা অপাত্রে ঢাললে ঘৃণার জন্ম হতে পারে, পাত্রে ঢাললে আবার তা কখনোই শেষ হতে চায়না। ভালবাসা এমন এক ছোঁয়াচে রোগ- যা অপরকে ভালবাসতে দেখলে নিজেরও ভালবাসতে ইচ্ছে করে। ভালবাসা এক ধরণের সাইবার টিস্যু- যা অনুকুল প্রতিকুল সব অবস্থাতেই ভালবাসা থেকে ভালবাসার জন্ম দেয়। কেউ ভালবাসায় সম্মতি না জানালে খারাপ লাগে আবার অপছন্দের কেউ ভালবাসার কথা বললে বিরক্ত লাগে। কেউ যদি সময়কালে ভালবাসার কথা না শুনতে পায় জীবনটা পানসে লাগে।
প্রতিটি মানুষের মন কাউকে না কাউকে ভালবাসার অধিকার রাখে, ভালবাসার ইচ্ছে পোষণ করে। ভালবাসার আকর্ষণ যেমন প্রবল তেমনি ভালবাসা না থাকলে ঘৃণার জন্ম হতোনা। আর ঘৃণা আছে বলেই মানুষ বুঝতে পারে ভালবাসার প্রগাঢ় অনুভব। যে ভালবাসার জন্ম ঘৃণা থেকে তার স্থায়িত্বকাল যাই হোকনা কেন তা বেশীরভাগ ক্ষেত্রেই মধুর। কারণ রাগ থেকেই অনুরাগের জন্ম। ভালবাসা ততদিনই প্রলম্বিত হয় যতদিন না সেই ভালবাসায় অন্য কোন ঘৃণা কিংবা সন্দেহের অনুপ্রবেশ ঘটে। সহজভাবে বলা যায় বিশ্বাস ও আস্থায় ফাটল ধরলে ভালবাসার দেয়াল ধ্বসে পড়ে। আর সে কারণেই হয়তো অনেকে বলে থাকে ভালবাসা তাসের ঘর- যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। একটা মানুষের মন বদলে দেয়া বা বদলে যাওয়া তেমন সহজ না হলেও বিচিত্র কিছু নয়, তবে ভালবাসা বা ঘৃণা সেই বদলে যাওয়ার কাজটা অনেক সহজ করে দেয়।
প্রবচন – ১
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা...
...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন