কল্পনা বিলাসী মন আমার। কল্পনার রাজ্যেই তাই বিচরণ। আমার স্বপ্নগুল সব কল্পনার রং-এ আঁকা। তবুও এরই মাঝে একদিন মনের সদর দরজায় করাঘাত করেছিল ভালবাসা নামক সুখপাখিটি। তার নাম দেয়া যাক "তৃণ"। ছিল তৃণভূমির মতই বিশাল তার হৃদয়। সৃষ্টিকর্তা তাকে নামের মতই উদারতা দিয়েছেন। দুজনে ডুব দিলাম ভালবাসার গহীন সাগরে। সেই থেকেই সে আমার মাঝে চরে বেড়াচ্ছে নিভৃতচারিনী হয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেও আজ কল্পনা। আমিও তাই কল্পনাতেই ভাবি তার কথা। যে আমায় বলেছিল, “তোমার সাথে বেঁধেছি আমার হৃদয়।” আরও বলেছিল, “আমি যেন দাড়াই তার বিদ্যাপীঠের সদর দরজায়। অপেক্ষা করি তার জন্য।“ তার অজস্র কথার ফুলঝুরিতে আমি ছিলাম মুগ্ধ। কিন্তু সেও আজ দূরে…বহুদূরে। বলেনি কি কারনে ভেঙ্গেছে তার হৃদয়। শুধু নিশ্চুপ অভিমানে সরে গেছে দূরে। তবুও এখনো আমি ভাবি তার কথা। ভেবে ভেবে পার করে দেই মাঝরাত। গভীর নিজর্নতা জমাট হয়ে ওঠে আমার চারপাশে। চোঁখের সামনে ঝাপসা হয়ে আসে নিঝুম রাত পৃথিবী ততক্ষনে গভীর ঘুমের অতলে তলিয়ে গেছে। একসময় নিদ্রাদেবী ভর করেন আমার চোঁখেও। ক্লান্ত আমি ও ঘুমিয়ে পরি। ভোরে ঘুম ভাঙ্গে ভেজা বালিশ বুকে নিয়ে। কষ্ট পাই তার জন্য তারপরেও প্রতিক্ষণেই ভাবি তার কথা। ভেবে ভেবে ক্লান্ত হই, ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙ্গে দেখি বেদনার্ত সুর্য। তবুও আশা করি যদি সে ফিরে আসে! যদি ভুল ভাঙ্গে তার!! তাইতো আজো প্রতীক্ষা করি নতুন ভোরের, যে ভোরে ঘুম ভেঙ্গে দেখব আবীর রঙ্গা লাল সূর্য…গাইবো ভালবাসার জয়গান…।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।