আফরোজা সোমা-র পান্ডুলিপি থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রার্থনার এই রাতে
আজ রাত প্রার্থনার। ঈশ্বর-
নিরন্ন বউটির শুকনো স্তনে আরেকটু বাড়িয়ে দাও দুধের পরিমাণ,
মায়ের বুক ছাড়া সোনামুখো ক্লিষ্ট শিশুটির বিকল্প খাদ্য নেই;
বালিকার ঊরুদ্বয় আরেকটু করে দাও নাদুস-নুদুস,
শরীরের গোশত বেচা ছাড়া তার আর বাণিজ্য জানা নেই।
প্রার্থনার এই রাত; আফ্রিকা কাঁদছে...
ক্রীতদাসী মেয়েটির যোনিমুখে শ্বেত শক্তির উপনিবেশ;
ঈশ্বর- তুমি ক্রীতদাসী আফ্রিকার যোনিমুখ হও।
কাঁধব্যাগের ইতিহাস
মর্নিং শিফটের স্কুল ফেরত বালিকার শিউলি শুদ্ধতা
চকবার আইসক্রিমের মত চেটে খায় দুপুরের বয়সী রোদ।
বালিকাটি মাথায় স্কার্ফ তুলে দেয়,
বামহাতে কাঁধের ব্যাগ ধরে রাখে,
ডানহাতে আরো টানে ইউনিফর্মের ভাঁজ করা ওড়না।
রোদের সমুদ্রে খাবি খেতে খেতে
বালিকাটি মাথায় ছাতা মেলে নেয় এবং প্রতিদিন শেখে
নিজের অধিক নিঃশব্দ হবার নতুন কসরৎ; আর শেখে
দুপুরের রোদে আনত নয়নে ছাতা মাথায় দ্রুত পায়ে হেঁটে চলা।
বালিকার কাঁধে করে ইতিহাস হাঁটে।
দ্রুতলয়ে হেঁটে চলা পা
আর ছাতা ধরা হাত প্রশ্ন করে পরস্পর-
বালিকাটি কি ছাতা ফেলে, কাঁধব্যাগ ফেলে কোনদিন শিখে নেবে
কোথায়, কোন রোদে হতে হয় কতটুকু আইস?
আমাদের নদী
অনেকদিন দেখা নেই ওর সাথে।
শুনেছি, আমাদের নদী এখন মা;
ও না-কি সংসারী হয়েছে বেশ,
একটাও মাকড়সা না-কি ওর দেয়ালে থাকার জো নেই!
ওর ড্রয়িং রুমে না-কি এমনই তরঙ্গ যে,
মুগ্ধতায় ভেসে যায় যে কোন চোখ।
নদীটির ঐশ্বর্য এসেছে বেশ;
চোখ ধাঁধানো আলোয় সেই কবেই
মরে ভূত হয়ে গেছে জোনাক জ্বলা অন্ধকার!
ঘাটের দারিদ্র ঘুচিয়ে তার এখন বিশাল বন্দর-
আহা, নদীটির কি ঈর্ষনীয় সুখ!
শুধু বসত ভিটার সাবেকী মাটির মতো আমরা ক’জন
আর কখনোই ছলাৎ ছলাৎ শব্দ শুনি না তার-।
শোক সন্তপ্ত দেয়াল ও পরিচ্ছন্ন ফুটপাত
শোক সন্তপ্ত দেয়ালের পাশে এক প্রস্থ ভোর;
শিশুদের কোন পাঠশালা নেই-
স্কুলড্রেসের বেল্ট ঠিক করতে করতে
হাতে তুলতে হবে না ওয়াটার-পট।
এ বিষয়ে তৃপ্তি বা অতৃপ্তি কিছুই স্পষ্ট নয়
নগরীর নাকের ডগায় জমে ওঠা বিন্দু বিন্দু ঘামে;
তবে দুপুরের রেস্টুরেন্টের টেবিলে যথারীতি জমে ওঠে ভিড়,
চামচের টুংটাং ভাসতে থাকে নিকটস্থ আকাশে।
আকাশের পেট থেকে
নির্ধারিত সময়ে নেমে আসে ফ্লাইট,
নেমে আসে উৎসব,
নেমে আসে উদযাপন।
আমদানি শুল্ক হ্রাস পেয়েছে-
বেসরকারি খাতে অন্তর্ভুক্ত হচ্ছে
বারান্দার রোদ, বিকেলের হাওয়া।
প্রস্তুতি বাড়ছে...
ফুটপাতে আঁচল পেতে যিনি অন্ন মাগছেন
খুচরো পয়সায়- এ শহর তার নয়;
বর্ধিত নগর পরিকল্পনায় পরিচ্ছন্ন ফুটপাত নিয়ে ভাবা হচ্ছে।
সৌজন্যে: অমিত্রাক্ষর।। বর্ষ ৬ ।। সংখ্যা ১ ।।
৬টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।