শাহবাগ বিক্ষোভ: লন্ডনে শহীদ মিনার ঘেরাও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের প্রতি লন্ডনে একাত্মতা জানাতে গিয়ে ঘেরাও হয়ে পড়েছেন একদল বিক্ষোভকারী।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের ভাষা শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশে আগতরা বলছেন, স্থানীয় জামায়াত সমর্থকরা তাদের ঘিরে ফেলেছে।
সেখানে উপস্থিত বিবিসির মাহফুজ সাদিক জানাচ্ছেন, লন্ডনের বাসিন্দা মূলত ছাত্র এবং পেশাজীবীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের নেটওয়োর্কের মাধ্যমে শুক্রবার দুপুরে শহীদ মিনার চত্বরে এই সমাবেশের ঘোষণা করে।
দুপুর দুটো থেকে শহরের লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।
কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে একদল লোক গিয়ে পুরো শহীদ মিনার চত্বরটি ঘিরে ফেলে এবং অন্যদের সখোনে যেতে বাধা দেয়।
এ সময় তারা বাংলাদেশে যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়।
কারাগারে আটক জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতেও এদের শ্লোগান দিতে দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
মাহফুজ সাদিক জানাচ্ছেন, পুলিশ এখন দু'পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে।
দু'পক্ষ থেকে পরষ্পরবিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে।
কিন্তু এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
(বিবিসি)
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।