জনজোয়ারে ভেসে গেল ঢাকার রাজপথ। কাদের মোল্লা-সহ একাত্তরের ঘাতক শিরোমণিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার বিকেলে শুরু হওয়া বিক্ষোভ থেকে এ দিন মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রতি কোণ থেকে জড়ো হন লাখো মানুষ। রাজাকারদের প্রাণদণ্ডের দাবির সঙ্গে ডাক দেন মৌলবাদী জামাতে ইসলামিকে বয়কট ও নিষিদ্ধ করার। সে দিনের স্বাধীনতা যোদ্ধারা এ দিনের সমাবেশে হাজির হয়ে বকেয়া কাজ শেষ করার দায়িত্ব তুলে দিলেন তরুণ প্রজন্মের হাতে।
এ দিন বেলা তিনটেয় শুরু হওয়ার কথা ছিল মহাসমাবেশের। কিন্তু দুপুর বারোটা থেকেই আশপাশের প্রায় দেড় কিলোমিটার সড়ক ছেয়ে যায় মানুষে মানুষে। আগেই জানানো হয়েছিল, রাজনৈতিক নেতাদের স্বাগত জানানো হবে সমাবেশে। কিন্তু বক্তৃতা করতে দেওয়া হবে না। এ দিন বক্তৃতা দেন পরিচিত মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সেই সঙ্গে চলে গণসঙ্গীত, স্লোগান। বক্তারা বলেন, বাঙালি জাতি লড়াই ভুলে গিয়েছে ভেবেই নতুন করে ফণা তুলছিল সে দিন স্বাধীনতার বিরোধিতা করা জামাতে ইসলামি। দেশ জুড়ে যথেচ্ছ দাঙ্গা-হাঙ্গামা করে তারা ভেবেছিল, বাংলাদেশকে আবার তালিবান পাকিস্তানে পরিণত করবে। মঙ্গলবার হরতালের মধ্যেই হাতে হাত ধরে বিক্ষোভ শুরু করেছিল কিছু সাহসী তরুণ। বড়জোর শ’তিনেক। কিন্তু ঢাকার মানুষ তাদের পাশে দাঁড়াতেই সংখ্যাটা নিমেষে দাঁড়াল কয়েক হাজারে। কায়রোর তাহরির স্কোয়ারের মতো নতুন ইতিহাস গড়ল শাহবাগ স্কোয়ার।
এই জনজোয়ার থেকেই দাবি ওঠে জামাতকে নিষিদ্ধ করার। সৈয়দ হাসান ইমাম বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস বার বার সেনাশাসনের বুটের নীচে চাপা পড়েছে। উন্নত গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। এখানে জামাতের মতো স্বাধীনতা-বিরোধীর জায়গা নেই। বিভিন্ন বক্তা বলেন, জামাতে ইসলামি সন্ত্রাসের আঁতুড়ঘর। তাদের বয়কট করতে হবে। তারা যাতে ফের ক্ষমতায় ফেরার স্বপ্ন না দেখে, তা নিশ্চিত করতে হবে।
মহাসমাবেশ থেকে জানানো হয়, শাহবাগ স্কোয়ারের আন্দোলন চলবে।
জামাত বয়কটের দাবি সমাবেশে- দাদাদের আনন্দবাজারে প্রজন্ম চত্বর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।