somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশোধ প্রসঙ্গে

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিশোধ প্রসঙ্গে
-----------------------------
সুযোগ পেলেই যেকোনো প্রতিশোধ নেওয়া যায়। তবে, প্রতিশোধের প্রতিশোধ নেবার ঝুঁকি নিয়ে কেহই আসবে না এমন নিশ্চয়তা যেখানে নেই, সেখানে প্রতিপ্রতিশোধের ধকল এড়াতে চাইলে অথবা আগামীতে লাভবান হ’তে চাইলে কখনো কোনো প্রতিশোধ না-নিয়ে বিচক্ষণদের মতো নীরবে আন্তরিকভাবে ক্ষমা করাই বুদ্ধিমানদের কর্তব্য।
এটাও যেমন সম্ভব যে, আমি কারো ক্ষতি করতে চেয়ে কিছু করলাম, তাতেই তার বিশাল উপকার হয়ে গেল, তেমনিভাবে কারো উপকার করতে চেয়ে ভালো কিছু করার মাধ্যমেও ভীষণ প্রতিশোধ নেওয়া যেতে পারে। প্রতিশোধের উদ্দেশ্যে নিজেকে প্রতিশোধে না-জড়ানোটাই এখানে পরামর্শিত।
যেজন আমার কোনো ক্ষতি করেনি, আমি স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারও ক্ষতি করতে পারি। এমনকি, সতর্ক থাকার পরও এবং ভালো কিছু করতে গিয়েও আমি কোনো উপকারীজনেরও ক্ষতি করে ফেলতে পারি কিছু বুঝে ওঠার আগেই। প্রতিশোধে যেমন একটা লক্ষ্য থাকে, ক্ষতিতে তেমনটা নেই- এতটুকুই পার্থক্য ক্ষতি করা এবং প্রতিশোধ নেওয়ার মধ্যে। আমি যার ক্ষতি করলাম সে তার প্রতিশোধ যেমন নিতে পারে তেমনি আমাকে অক্ষত ছেড়েও দিতে পারে। কিন্তু, যেজন আমার কোনো ক্ষতি করেছে, তার কোনো ক্ষতি আমি করলে তো সেটা প্রতিশোধ নেওয়ার মতো হবে, তখন প্রতিপ্রতিশোধের সম্ভাবনাকে স্মরণে রেখে আত্মরক্ষার দিকে মনোযোগী হওয়াটাই আমার কাজ, এবং তখন কোনো ধরণের প্রতিশোধের চিন্তা মাথায় না এনে অবশ্যই তাকে ক্ষমা করার সুযোগ নেওয়াটা আমার ভালোর স্বার্থেই আমার লক্ষ্য। কখনো কারো কোনো ক্ষতি করার ইচ্ছা যদি আমার জেগে ওঠে, তবে, যারা আমার কোনো ক্ষতি করেনি অবশ্যই নিতান্তই বাধ্যবাধকতায় বেছে বেছে সচেতনে শুধু তাদের ক্ষতি আমি ক’রে যেতে পারি।
----------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
প্রতিশোধ প্রসঙ্গে
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×