somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন অনুগল্প

০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়তে খুব ভালোবাসেন উনি। যেকোনো কিছুর উপর বই হলেই হল- আদ্যোপান্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলেন! ইদানিং কিছুদিন হলো পড়তে কিছুটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে চশমার পাওয়ার ঠিক নেই! কিন্তু চোখ দেখাবার কথাটা কাউকে বলছেন না, ইচ্ছেই করেনা। চিরদিনের স্বাবলম্বী তিনি, কিন্তু হাঁটুর অপারেশনের পর থেকে ধীরে ধীরে তার চলার শক্তি কমে গেছে। প্রথমে ঘরের ভিতরে ওয়াকার নিয়ে হাঁটতেন, তারপর হুইল চেয়ার, আর এখন পুরোপুরি ঘরে বন্দী বিছানাটাকে  আশ্রয় করে। চোখ দেখাতে হলে তাকে  তিন তালার ঘর থেকে নামাতে হবে সিঁড়ি বেয়ে, সেই ঝঞ্ঝাটে কাউকে ফেলতে তার বড় সংকোচ হয়, অতএব ছানি পড়া চোখ দিয়ে কষ্ট করে দেখা!

 এমনিতে দুজন গৃহকর্মী নিয়ে তার দিন দিব্যি চলে যায়। বিছানাতে বসেই তিনি তাদের দিয়ে সমস্ত বাড়ি পরিপাটি করে সাজিয়ে রাখেন, নানা রকম খাবার তৈরি করে রাখেন যেগুলো আজকাল আর কেউ তৈরি করে না। কারণ তার ঘরে আত্মীয়-স্বজন চেনা পরিচিত জনের আনাগোনা লেগেই থাকে, তারা সেসব খাবার খেয়ে খুব তৃপ্তি পায়, তাদের তৃপ্তিতে তিনি আনন্দ পান।

 দেশে বিদেশে থাকা কাছের- দূরের সমস্ত আত্মীয় স্বজন তার সাথে ফোনে যোগাযোগ রাখে; তিনি ও নিয়মিত তাদের খবরাখবর রাখেন। টিভির সমস্ত খবর দেখেন, আবার সেগুলো বিশ্লেষণ করেন। এইসব আত্মীয়-স্বজনদের নানা খবর, দেশের নানা খবর, ফোন করে তিনি অন্যদের সাথে আলোচনা করেন। সময় কাটাতে হবে তো!! ভাই বোনেরা তার নাম দিয়েছে রয়টার্স!! মাত্র ৩৭ বছরে নাবালক কয়েকজন সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন, তাদের প্রত্যেককে উচ্চশিক্ষিত করে তুলেছেন। কখনো সন্তানদের গায়ে কষ্টের আঁচ লাগতে দেননি, সমস্ত কষ্ট নিজে পিঠ পেতে নিয়েছেন।

 এক সময় তার সন্তানেরা দূরে দূরে চলে গেল; তারও বয়স বাড়তে লাগলো, সেইসাথে বাড়তে লাগলো সন্তানদের দেখার আকাঙ্ক্ষা।  চলৎশক্তি হারিয়ে ফেলার পর তিনি আর বিদেশে ছুটে যেতে পারতেন না, তাই ছানি পড়া চোখ নিয়ে বসে বসে সন্তানদের মুখ কল্পনায় দেখতেন, প্রতীক্ষা করতেন তাদের আসার। রত্নগর্ভা মা উপাধি দেবার জন্য যখন তাকে প্রস্তাব দেয়া হল, তিনি শুনে প্রচন্ড রেগে গেলেন, "কিসের রত্নগর্ভা!! আমি কোন উপাধি চাই না।"

সন্তানদের সামনাসামনি দেখতে না পেলেও তাদের দেখার একটা ব্যবস্থা হল; ফেসবুকে অ্যাকাউন্ট করে। তাদের দেখার আকাঙ্ক্ষা এত তীব্র ছিল যে, আশি বছর বয়সেও তিনি শিখে নিতে পারলেন কিভাবে ফেসবুক ব্যবহার করতে হয়। তারপর থেকে সব সময় তার প্রিয় মুখগুলোকে দেখতে থাকেন ফেসবুকে। মাঝে মাঝে ছবি দেখতে না পেলে খুবই বিরক্ত হন, " এতো লেখে কেন এরা... বেশি করে ছবি দিতে পারে না!!"

একদিন কিন্তু সবাই ফেসবুকে অনেক ছবি দিল, সব ছবিতেই তিনি আছেন। আরো অবাক কান্ড!! বাড়ি ভর্তি লোকজনের মধ্যে তার সব কজন সন্তান আছে!! বহুদিন পর তারা একত্রিত হয়েছে এ বাড়িতে।

 এমন আনন্দের দিন, তবু তিনি কিছু জানতে পারলেন না। শুয়ে রইলেন চুপচাপ- কর্পূর আর লোবানের গন্ধে মাখামাখি হয়ে!!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫২
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×