
আমি খুঁজেছি তোমায়,
লক্ষ কোটি জনতায়,
রাতের জোসনায়
হাজারও তারার মেলায়।
আমি খুঁজেছি তোমায়,
ঘুমের ঘোরে স্বপ্নের মোহনায়,
আকাশের নীলিমায়,
সাগরের ঢেউয়ের উচ্ছলতায়।
আমি খুঁজেছি তোমায়,
বাংলার ষড়ঋতুর বৈচিত্রের মেলায়,
গ্রীষ্মের খড়তাপ-ঝড় হাওয়ায়,
বর্ষায় ঘন কালো মেঘের ভেলায়।
আমি খুঁজেছি তোমায়,
শরতের শিশির ধৌত
উজ্জল প্রভাতের মৃদুমন্দ হাওয়ায়।
হেমন্তের প্রৌঢ়ত্ব ও যৌবনের উজ্জলায়,
শীতের সকালের ঘন কোয়াশায়।
আমি খুঁজেছি তোমায়,
বসন্তের কোকিল কন্ঠের চাঞ্চল্যতায়।
এমনি করে সারাটা বছর ধরে,
আমি খুঁজেছি তোমায়,
আমার এ দৃষ্টির সীমানায়।
অবশেষে যখন আমি ক্লান্ত - পরিশ্রান্ত
খুঁজতে খুঁজতে তোমায়,
তখন দেখি তুমি আছ মোর মন জুড়ে,
আমার হৃদয়ের আঙ্গিনায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


