somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যারা খেলা দেখি বা প্রোগ্রাম দেখি তারা কি ব্যাক্কল?

৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপ ৪বছর পরে পরে আসে আবার চলেও যায়, আমাদের দেশের ফুটবলের তেমন কোন পরিবর্তন হয়না, এক সময় অমুক আছিল, তমুক আছিল এমন কথা বহুত হুনছি। ছিল সত্যিও বটে। আমার চাচারা বলে, ছিল। আজ খেলার প্রতি ভালবাসার কমতি নাই।
১৬কোটি জনগনের দেশ থেকে ১৬ জন ফুটবলার পয়দা করা যায়না কেন??
আমাদের থেকে কয়েকগুন ছোট দেশ থেকে কি চমৎকার ফুটবল খেলয়ার বের হচ্ছে।
-হয়তো জেনেটিক কোন ব্যাপার আছে। এশিয়ার মধ্যে ফুটবল দেবতা ক্রিকেট দেবতার কাছে হার মানছে।
যাই হোক চেষ্টা করলে, ঠিকঠাক ব্যবস্থাপনা পেলে বাফুফে কিছু করলে (যদি কেউ করে আরকি), যখনি বাফুফে নিয়ে tv বা পেপারে কিছু খবর হয় খালি শুনি কিসের যেন র্নিবাচন নিয়ে দন্দ হচ্ছে। তবে আমরা ফুটবল বিশ্বকাপে খেলতে পারি। আমি আবার ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি বইলা কেউ মনে করবেন না যে কিছু গঞ্জিকা সেবন করিয়াছি। ভাই স্বপ্ন তো দেখতে দোষের কিছু নাই।
::এবার আসি আজিরা কামের কথায়- ফুটবলে ফিফা রেটিং এ বাংলাদেশ ১৯৪ তম। কিন্তু দেশে প্রায় ৩০-৩৫টি টিভি চ্যানেল এ ফুটবল বিশেষ অজ্ঞ এর অভাব নাই। খালি বিশেষ অজ্ঞ আর বিশেষ অজ্ঞ, কালকে কেবল অফ আছিল গ্রুপ পর্বের খেলা শেষ হবার কারনে একদিন বিরতী আছিল,আজকা থেকে আবার শুরু, প্রতিদিন প্রতিটা চ্যানেলে কি যে প্রোগ্রাম করে বুঝিনা।
প্রোগ্রাম এর মানুষ গুলোর পরিচয়>> একজন কে ধরে আনে কোন একদিন ফুটবলে লাথি মারছিল এমন বয়স ৪০-৫০ এর মধ্যে, আর একজন অজ্ঞতা আর ন্যাকামি তে পূর্ণ, বিশেষ শারীরিক অঙ্গ দেখানো সুন্দরী নারী মডেল ব্যবহার করা হয় দর্শক টানার হাতিয়ার হিসেবে, আর উপস্থাপক থাকে খালি ব্রেক এ যায় আর ব্রেক থেকে ফিরে আসে।
প্রোগ্রামের প্রশ্নের ধরন>> উপস্থাপক আলোচককে বলছে- “ব্রাজিলের কি ভাবে খেলা উচিত?”, “মেসির পেনালটি মিসের পিছনে কোন বিরধী জোটের দলের হাত আছে”- ইত্যাদি, ইত্যাদি…
আবার আলোচক ও উত্তর দেয়- কি করে নেইমার দের খেলা উচিত, মেসির পেনালটি মিসের কারনে সমাজে কিভাবে মুখ দেখানো উচিত ইত্যাদি, ইত্যাদি… ।
আরে বেকুবের দল ফুটবল খেলতে পারিনা, আবার ফুটবল নিয়ে কোনো প্রোগ্রাম ও বানাতে পারিনা। আলোচনার ধরন দেখলে আমরা লজ্জা পাই,প্রোগ্রামের দিকে টানা ২-৩ মিনিট তাকানো যায় না, তবে ঐ নারী মডেলের দিকে তাকিয়ে কিছু দর্শক প্রোগ্রাম টা দেখে আরকি।


প্রোগ্রামের উদাহরণ হিসেবে "SONY TEN " এর "FOOTBALL EXTRAAA" র কথা বলতে পারি। Simple set, সাবলীল উপস্থাপনা, নাই কোনো সুন্দরী নারী। কিন্তু কি প্রাণবন্ত, কোন অতিরিক্ত ফালাফালি নাই, অল্প কথায় কত কিছু বুঝিয়ে দেয়।
টিভি চ্যানেল গুলো এত ফুটবল বুঝে?
অথিতিরা এত ফুটবল বুঝে?
আমরা দর্শকরা এত ফুটবল বুঝি?
দেশের ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করতে পারেন না?
কেন র্দীঘ মেয়াদি কোন পরিকল্পনা নেয় না। কালকেই বিশ্বকাপ আনতে হবে এটা কেউ বলছে না আগামী ১২ বছর পরের মানে আরো ২-৩টা পরের বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে চাই, ফিফা রেংকিং এ ৫০এর মধ্যে ঢুকতে চাই। এ পরিকল্পনা কি করা যায় না?????

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×