somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসমিল্লাহ কাবাবের দোকান, নাজিরা বাজার

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই স্বাদ, মজা আর প্রশান্তি আর নাই। যদিও কাবাব বলতে চেটজিপিটি বা গুগোল আপনাকে যা বলবে সেটা বিসমিল্লাহ কাবাবের দোকানটাতে পাবেন না। সেখানে তেল চিটচিটে ফ্রাই কাবাব বলেন আর চাপ বলেন তা পাবেন। গুরদা পাবেন, বটিকাবাব পাবেন, টিকিয়া পাবেন, গরুর চাপ, মুরগির রান সিনা থেতলানো চাপ পাবেন, হটপটে ভেজে রাখা নেতিয়ে যাওয়া পরাটা পাবেন।যদিও লালকরে পরাটা ভাজাটা আমার ব্যাক্তিগত ডিমান্ড ছিল দোকানের বাদশা নামে বয়কে বললেই ২য়তলা পরাটা ভাজার জায়গা হতে কিভাবে যেন ম্যানেজ করতো, আল্লাহ মালুম। আর তেতুলের কাত, কাচা পেপে, পেয়াজ, মরিচ দিয়ে সালাদ পাবেন।

দোকানটা আরো বড় হইছে একটার জায়গায় ৩টা হইছে, শুরুর দিকে যে দোকানটায় না গেলে কি যেন মিস হয়ে যেত সে দোকানটা এখন বিসমিল্লাহ কাবাবের দোকান হিসাবেই কেউ আর ধরে না। ঝা-চকচকা করতে যা লাগে সবি আছে। পাশাপাশি ২টা আর রাস্তার অপর পাশে একি নামে সি-ফুড কাবাব বেচে, পাশে বরফে ডেডবডি হয়ে শুয়ে আছেন জনাব টুনা ফিস, কোরাল, চিংরি, লবস্টার, কালচে সবুজ কাকড়া। মশলা আরো বেশ ভাল কিছু তৈজশ পত্রে পরিবেশন করা হয়। আগের মত দোকানে ঢুকতে একটু সাবধানী হতে হয় না, সাবধানী নাহইলে চাপ ভাজার তাওয়াটায় সেক লাগতে পারে।

খাবারের পরে খবরের কাগজের জায়গায় টিস্যু আসছে। র্সাভারদের গায়ে একি রং-এর ওমুক কোম্পানীর স্পন্সার করা গেন্জী আসছে। দোকানের বাদশা নামে বয়টি এখনো আছে আশে পাশেদিয়ে গেলে দেখা হলেই উচ্চস্বরে ডাকতে ভুলে না।

প্রশ্ন হল স্বাদ কি খাবারে নাই? নাকি আমাদের টেস্টবারে নাই? নাকি সেই তেতুলের টকটা আর সেই কারিগরের হাতের জোশ নাই? নাকি সেই কারিগরই নাই? নাকি দামের কারনে আর স্বাদ বারানোর কায়দা করেনা সময় নিয়ে? নাকি মশলায় ভেজাল? বেশনটা ছোলার ডালের জায়গায় এংকারের ডালের??
আর নাকি সেই সময়ের মানুষ গুলো আজ দুরে বহুদুরে....... সবি প্রশ্ন???
নতুন বছরে শীত থাকতে থাকতে আবার স্বদলবলে হানা দিয়ে কিছুটা নস্টালজিয়া ফ্লেবার নিতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×