বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এভাবেই কেটে গেলো প্রবাস জীবনের ২ টি বছর। কখনো কথনো নিজেকে বড় অসহায় মনে হয়। চক্রাকারে ঘুর পাক খেতে মনে মনে ভাবি এ কেমন নিয়তী। এ বৃত্তের বন্ধন থেকে কখনো কি মুক্তি নেই???? প্রতি দিন চেনা পরিবেশ,, একই চেয়্যার,, একই কাজ,, চেনা মানুষ,, ফেইস বুকে ঘাটা-ঘাটি,, ভয়েস চ্যাট এ নিত্যদিনকার চেনা মানুষদের সাথে আডডায় মেতে ওঠা,, এক ঘেয়েমি লাগে বড় একঘেয়েমি।
বৈচিত্রের সন্ধানে সামুতে আসি,, অনেক আশা নিয়ে ভাবি বাংলাদেশের ভাল কুনো সুখবর পাব। হতাশার প্রহর কেটে যায় কখনো পাই কখনো পাই না
যখন দেশে ছিলাম বাসা আর দোকান করে করে কেটে গেছে জীবনের ১১ টি বছর। হায়রে নিয়তি যেখানেই যাই এই বৃত্ত আমার পিছু ছাড়ে না। প্রাণপনে চেষ্টা করি বৃত্ত ভাঙ্গতে,, পারিনা,, বড় অসহায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


