শিরোনাম ছিলো -- আমরা জনগণ সাধারন জনগণ
সাধারন জনগন, আমরা সাধারন জনগন,, আমরা কারো তাবেদারিতে লিপ্ত নই,, কিংবা কারো পা-চাটা গোলাম নই,,আমরা টেন্ডারবাজ নই,,আমরা শেয়ার কেলেংকারির সাথে জড়িত নই,, কারো পেশি শক্তি বৃদ্ধিতে ক্যাডার নই,, তথাকথিত পরিবারতন্ত্রের গণতান্ত্রিক মুখোশ এর লেজুড় বৃদ্ধিকারি নই। আমরা জনগণ নিতান্তই সাধারন জনগণ।
নারায়নগঞ্জ বাসী জনগণরাও আমাদের মত সাধারণ জনগণ। এই সাধরাণ জনগণরা-ই সমেয়র অসাধারণ কাজটি কের দেখাল। পুরো-জাতী অবাক বিস্ময়ে দেখলো দোয়াত কলেমর জয় সব খানেতে-ই হয়। জয় হক সকল শুভ শক্তির নিপাত যাক সকল অশুভ শক্তি।
ভয় কিসে ভাই,, আমাদের তো হারাবার কিছু নাই। আমরা সময়ের দাবিতে এগিয়ে চলবো মোকাবেলা করব সকল অপশক্তির,রোখে দেবো তাদের কালো হাত,,ছিন্ন-ভিন্ন কর দেবো ঐ সকল কুচক্রিদের সকল নীল নকশার ধুম্রঝাল।
আগামি প্রজন্মের জন্য আমরা এ-টুকু কি করতে পারবো না ????
ইনশাল্লাহ পারবো। কেউ আমাদের এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আজ যেমন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজয় ছিনিয়ে এনেছি ঠিক তেমনি ভাবে সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসা সকল হায়নাদের ঝেটিয়ে বিদায় করে দেবো। আগামি প্রজন্মকে উপহার দেবো এক সত্যিকারের সোনার বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


