somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*********মিশন বাংলাদেশ ও সুপারহিরোরা ************

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙলাদেশের এই দুঃসময়ে পৃথিবীর সব সুপারহিরোরা এক হল। এই দেশটার জন্য কিছু একটাতো করতেই হয়। ঠিক হল আগে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণে সুপারম্যান , সুপারহিরোদের মধ্যে যার নাম প্রথমেই এসে , তাকে পাঠানো হবে। কিন্তু কৃষ এসে বাঁধা দিল।–এই পরিস্থিতিতে লেটেস্ট কাউকে পাঠালে ভালো হত না? সুপারম্যান প্রাচীনলোক, অবসারভেশন পাওয়ার কম। সুপারম্যান রেগে গেল।– ঐ দিনের দুধের বাচ্চা কৃষের এত বড় সাহস! বড়দের ইজ্জত দিতে জানো না? তখন মহাব্বতম্যান( ওম শান্তি ওম থেকে উদ্ভূত) বলল, নো ঝগড়া। ভালবাসা আর সম্প্রতিই “শান্তিকে” ডেকে আনে। কৃষ বলে, আরে রাখেন আপনার “শান্তি”। আমি তো সেই কথাই বলছি। আধা মানুষ আধা জানোয়ার কায়া পর্যন্ত আমার প্রেমে হাবুডুবু খেল। আমি প্রেম দিয়ে সব ঠাণ্ডা করে ফেলব।
দুজনে যখন ঝগড়া করছে তখন অন্যরা ঠিক করল স্পাইডারম্যানকে পাঠান হবে ।- আরে তোমরা চিন্তা কোরোনা । আমি ফিরে আসার সময় কয়েকজন অপরাধিকে আমার জালে বেঁধে আনব। পাপাই তখন কচকচ করে একমুঠো স্পিনাচ খেয়ে মুঠো পাকিয়ে বলল , আর আমি এক ঘুসিতে ওদের নাক ফাটিয়ে দেব।
স্পাইডারম্যান গিয়ে খবর নিয়ে এলো। দেশের অবস্থা আসলেই খারাপ। তখন সবাই মিলে মিটিঙে বসল। আমি জাল বিছিয়ে অপরাধীগুলোকে ধরব, স্পাইডারম্যান বলল । হ্যারি পটার বলল, অত সোজা না। ওরা রেলের ফিশপ্লেট পর্যন্ত খুলে নিয়ে যায় আর তোমার জাল। তার চেয়ে বরং আমি “আব্রাকা ড্যাবরা” বলে সবগুলোকে ফিনিশ করে দিই। টারজান অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। কিন্তু কেউ শুনছে না। তাই সে আ আআ আ…বলে টারজানের স্টাইলে একটা চিৎকার দিল। এতে মিনিটখানেকের জন্য সবাই কালা হয়ে গেল। আর এই ফাঁকে টারজান তার ইচ্ছা জানালো। কিন্তু যেহেতু কেউই শুনতে পারেনি তাই সেই আইডিয়াও বাদ। দেখা গেল মিটিঙে কেউ কারো কথা মানছে না। শেষে ঠিক হল, যে যার মত ঝাঁপিয়ে পড়বে দেশটাকেকে বাঁচাতে। স্পাইডারম্যান জাল বিছিয়ে দিল। আর সুপারম্যান উড়তে গিয়ে সেই জালে আটকে আকাশ থেকে পড়ে ঠ্যাঙ ভাঙল। হাল্ক লাফ দেওয়ার জন্য একটা পাহাড়ে উঠল। কিন্তু সেই পাহাড় থেকে ভুমিদস্যুরা মাটি কেটে নিয়ে যাওয়ায় পাহাড় ধ্বসে হাল্ক কুপোকাত। বেচারা হ্যারি পটার ডিজিটাল এই দেশে এসে কোনও জাদুমন্ত্রই ঠিকভাবে বলতে পারছে না। তার অদ্ভুত পোষাক আর জাদুমন্ত্র শুনে লোকে তাকে পাগল ভেবে পাবনার বাসে উঠিয়ে দিল। আর এইদিকে স্পিনাচ না পেয়ে কাওরান বাজারের ফরমালিনযুক্ত সবজি খেয়ে পাপাই কলেরা হাসপাতালে। অন্যদিকে কৃষ একসাথে দুই জনের সাথে প্রেম করতে গিয়ে প্রেমিকাদ্বয়ের বড়ভাইদের ধোলাই খেয়ে পঙ্গু হাসপাতালে। এই দেশের দুষ্কৃতিকারীদের আবার কাটাকাটির অভিজ্ঞতা ভালো। তারা রগ কাটে, অবরোধে রেললাইন কাটে, বর্ষাকালে রাস্তা কাটে, গাছ কাটে ইত্যাদি। তারা স্পাইডারম্যানের জাল কেটে টুকরা টুকরা করে দিল। এমনকি কয়েকজন ফেরিয়ালা সেগুলোকে চায়না থেকে আমদানিকৃত নতুন স্টাইলের চুলের ফিতা হিসেবে বিক্রি শুরু করে দিল। সব সুপারহিরোর এই দুর্দশা দেখে স্পাইডারম্যান রাস্তার ধারে বসে কান্না শুরু করল। লোকে তাকে ভিক্ষুক মনে করে খুচরা টাকা পয়সা ও দিয়ে গেল। তখন এক বালক এসে ওকে সান্ত্বনা দিয়ে বলল, আরে বোকা ,আমাদের দেশের সমস্যা সমাধানে আমাদের মানুষই যথেস্ট। কোনো সুপারহিরোর দরকার নেই। যেদিন আমাদের মানুষ জাগবে সে দিন কোন অন্যায়কারী বাঁচবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×