রোজ বিকেলে চুলগুলো আর উড়ে না
হাতটা আমি ছুলেই পারি
খুবতো বেশি দূরেনা
****************
এখন
সন্ধ্যে নামে বিষন্নতার নীল খামে
তবু একলা শহর ,বিস্বাদ কফি
একদামে
*************************
রোজ
ঢেউগুলো সব আছড়ে পড়ে
এইবুকে
নির্লোম এই বুকের জ্বালা
ধুকপুকে
*************************
ড্রেনেরমাঝে আটকে থাকা নোংরা জল
নোংরা তবু পা ভেজানোর মিথ্যে ছল
*****************************
সে খলবলিয়ে অনেক কিছু যায় বলে
সে যায় চলে তার বেনীর মাঝে চুল দোলে
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



