somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা বিজয় এনেছিল ঃ বীরশ্রেষ্ঠদের কথা

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মুক্তিযুদ্ধে অবদান ও আত্মত্যাগের জন্য ৭ জন বীর যোদ্ধাকে “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করা হয়। এটি নিতান্তই পরিচিতিমূলক পোস্ট। এর মাধ্যমে যদি বর্তমান প্রজন্মের কেউ যদি সামান্যতম জানতে পারেন তাহলেই আমি সার্থক। অনেক দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এখনকার অনেক ছেলে-মেয়েই [যাদের বেশিরভাগই রাজধানী শহরের অভিজাত ইংরেজি মাধ্যম স্কুল পড়ুয়া]এইসব বীরদের নাম তো দূরের কথা তাঁদের অবদান সম্পর্কেও সামান্যতম ধারনা নেই। অনেক অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়েরাও জানে না তাঁদের নাম আর তাঁদের অবদান। ব্লগ এর সুবাদে তাঁরা যদি অন্তত এই সব বীরদের সম্পর্কে জানতে পারে তাহলেই আমার উদ্দেশ্য সফল।]
[দয়া করে আমাকে কেউ ইংলিশ মিডিয়াম বিরোধী/ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিরোধী হিসেবে ভাববেন না। তবে এই ইংলিশ মিডিয়াম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীর একটি নির্দিষ্ট অংশ আসলেই , বিশ্বাস করুন এই বিষয়গুলো নিয়ে একেবারেই অনুৎসাহী এবং জানতে আগ্রহী নয়। তাঁদের উদ্দেশ্য করেই কথাগুলো বলা]
১. রুহুল আমিনঃ
তিনি নোয়াখালীর বাগপাচরা গ্রাম এ ১৯৩৪ সালে জন্মগ্রহন করেন। ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করবার পরে তিনি তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন।
১৯৭১ এ তিনি চট্টগ্রাম এর নেভাল বেস এ ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭১ এর ২৫ শে মার্চ এর পরে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। ১৯৭১ এর ১০ ডিসেম্বর স্বাধীনতার মাত্র ৬ দিন পূর্বে তার জাহাজ আক্রমনের শিকার হয়। শহীদ হবার পূর্ব পর্যন্ত তিনি বীরের মতো লড়াই করে যান এবং পাকি জানোয়ারদের ব্যাপক ক্ষতি সাধন করেন।
২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঃ
১৯৪৮ সালে বরিশাল এর রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহন করেন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৬৮ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমী থেকে কমিশন প্রাপ্ত হন। মহানন্দা নদীর তীরে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করবার সময় তিনি শহীদ হন।

৩. সিপাহী মোস্তফা কামাল ঃ
১৯৪৭ এর ১৬ ডিসেম্বর ভোলার হাজিপুর এ জন্মগ্রহন করেন এ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরু হবার মাত্র ২৩ দিন পরে ১৮ ই এপ্রিল ১৯৭১ এ কুমিল্লার দরুইন গ্রামে এক মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন।
৪. সিপাহী হামিদুর রহমান ঃ
১৯৫৩ সালের ২ রা ফেব্রুয়ারী যশোর এর খালিশপুর গ্রামে জন্মগ্রহন করেন হামিদুর রহমান। ১৯৭১ এর ২ রা ফেব্রুয়ারি তে সামরিক বাহিনীতে যোগদান করেন এবং ২৫ শে মার্চ এর পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। ১৯৭১ এর ২৮ শে অক্টোবর পাকি হানাদাড়দের সাথে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন। তাঁকে ভারতের ত্রিপুরায় দাফন করা হয়। পরবর্তীতে ২০০৭ এর ২৭ শে অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
৫. মতিউর রহমান ঃ
১৯৪৫ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহন করেন মতিউর রহমান। ১৯৭১ এর অগাস্ট এর ২০ তারিখ করাচী এয়ার বেস থেকে একটি টি- ৩৩ বিমান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে যাবার সময় বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন।
তাঁর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের জন্য একটি বিমান নিয়ে গিয়ে যুদ্ধে যোগদান করা যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাঁর কো-পাইলট রশিদ মিনহাজ , মতিউর রহমান এর উদ্দেশ্য বুঝতে পেরে বিমানের কন্ট্রোল নষ্ট করে দেয় যার ফলে সীমান্তের মাত্র ৩২ মাইল দূরে তাঁর বিমান বিধ্বস্ত হয় এবং শহীদ হন মতিউর রহমান।
৬. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ঃ
১৯৪৩ এ ফরিদপুর এ জন্মগ্রহন করেন রউফ। ১৯৬৩ এর ৮ ই মে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এ যোগদান করেন। ১৯৭১ এর ৮ ই এপ্রিল চট্টগ্রাম এর বুড়িঘাঁট এ পাকি হানাদারদের সাথে যুদ্ধে শত্রুদের ব্যাপক ক্ষতিসাধন করে শহীদ হন।

৭. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ঃ
২৬ শে ফেব্রুয়ারি ১৯৩৬ সালে যশোরের মহেশখালী গ্রামে জন্মগ্রহন করেন। ১৪ মার্চ, ১৯৫৯ এ ইষ্ট পাকিস্তান রাইফেলস এ যোগদান করেন। ১৯৭১ এর ৫ ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকি হানাদারদের হাত থেকে নিজের সহযোদ্ধাদের রক্ষার সময় শত্রুসেনাদের গুলিতে শহীদ হন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×