পিটার ক্যাসিগ্ স্মরণে
এত বেশি প্রশ্ন করো না আমায়
নিরাপদ নিজ গৃহে নিবাস আমার
শ্যামল স্নিগ্ধ পরিবেশে
নিশ্চিন্ত নির্ভাবনায়।
দূর দিগন্ত হতে ধেয়ে আসে
ঘন কালো মেঘ
কতো অনায়াসে আমারই আবাসে
রুদ্ধ করে আমার আবেগ।
সত্যাগ্রহী আততায়ীর কৃপাণ-হত
কবন্ধ মানব সন্তান
অপাপবিদ্ধতার অভিশাপে আজ
ছিন্ন হলো মানুষের সকল বন্ধন।
প্রশ্ন করো না আমায়
হে আজ্ঞাবহ সমাজ
উত্তর দাওনা কেনো তুমি আজ
এখনো কী আসেনি সময়।
--------------------------------------------------------------------------
Peter (Abdul-Rahman) Cassig was a converted American Muslim aid worker murdered by ISIS on Friday 14 November 2014
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



