somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সংগ্রাম চলবেই চলবে জনতার সংগ্রাম চলবে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এতো প্রানের দাবী এতো প্রানের সংগ্রাম সফল হবেই হবে। শাহবাগ চত্বর থেকে এই সংগ্রামের আগুন আজ সারা দেশে ছড়িয়ে গেছে। যে যেখানে থেকে পারছে একই দাবী নিয়ে সমাবেশ করছে, এক হচ্ছে। ১৯৭১ এ পাকিস্তানী ও তাদের দোসররা, রাজাকার আল বদররা হত্যাযজ্ঞ চালিয়েছে সারা বাংলাদেশে। ঘৃনীত কাদের মোল্লা ১৬ ডিসেম্বরের পরেও চালিয়েছে হত্যাযজ্ঞ। শত শত মানুষ হত্যা করেছে কাদের মোল্লা ও তার সহযোগীরা। এই শুকরের বাচ্চা কাদের মোল্লা সহ সকল চিহ্নিত রাজাকারের ফাঁসি চাই, দিতে হবে।
আমাদের বাংলাদেশ আজ আরও বেশি সোনার বাংলা থাকতো যদি এইসব ঘৃনীত কুৎসিত পিশাচরা হত্যা না করতো আমাদের দেশের সোনার মানুষদের। শত শত শিক্ষক, ছাত্র, শিল্পী, কবি, বুদ্ধিজীবি, ক্রীড়াবিদ,কৃষক হত্যা করেছে এইসব রাজাকাররা। বিজয় পাবার পর, এই স্বাধীন বাংলাদেশে হত্যা করা হয়েছে আমাদের সোনার ছেলেদের। জহির রায়হানের মতো কথাশিল্পী-চিত্র নির্মাতাকে গুম করা হয় বিজয়ের প্রায় দেড় মাস পরে, এবং এইসব গুম ও হত্যার নায়ক কাদের মোল্লাদের মতো নরপশুরা।
যদি এইসব ঘৃনীত রাজাকারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড না দেওয়া হয় তাহলে ৩০লক্ষ শহীদের ত্যাগকে অপমান করা হবে, লক্ষ লক্ষ মা বোন “ধর্ষন” হওয়াকে মেনে নেওয়া হবে, পঙ্গু মুক্তিযোদ্ধাদের মহান ত্যাগকে অস্বীকার করা হবে।
না না না না... আমরা তা হতে দেব না। কোন মিথ্যা আশ্বাসে আমাদের আন্দোলন থামবে না। আমি জানি যে যুদ্ধ শুরু হয়েছে তা “বিজয়” অর্জনের মাধ্যমেই শেষ হবে। লক্ষ প্রানের দাবী, লক্ষ মানুষের দাবী একটাই- যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী। আমরা তরুণ মুক্তিযোদ্ধারা আমাদের এ দাবী আদায় করবই করব। জামাত ও তাদের সকল প্রতিষ্ঠান কে বর্জন করার মধ্যদিয়েও আমাদের সংগ্রাম চলবে। ধর্ম নিয়ে রাজনীতি আমরা চাইনা। ঘৃনীত জামাত সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হোক।
জাগো... জেগে থাকো সবাই... আজ জেগে উঠার দিন, আজ রেগে উঠার দিন, আজ জেগে থাকার দিন......
আমাদের প্রতিবাদের আগুন হাজারগুন তীব্র হয়ে জ্বলতেই থাকবে। আমাদের পূর্বসূরীদের- মহান মুক্তিযোদ্ধাদের- লাখো মা বোনের ত্যাগের মহিমাকে উজ্জ্বল রাখতে, আমাদের বাংলাদেশকে শত্রুমুক্ত রাখতে, আমাদের মা বোন প্রেয়সী ভাই বন্ধু ও পরবর্তী প্রজন্মকে সুদিন এনে দিতে... এই সংগ্রাম চলবে। আমরা এক হয়ে থাকলে জয় আমাদের হবেই হবে।
জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলাদেশ। জয় বাংলা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×