somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসি প্রভাবিত বাস ভ্রমন

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ ক'বছর আগে কক্সবাজার বেড়ানোর পর ঢাকা ফিরবো বলে ঝাউতলা বাস স্টপেজে পৌছে গেলাম নির্ধারিত সময়ের খানিকটা আগে। মেয়ে এবং ছেলে কক্সবাজার এবং ইনানী বীচের আনন্দ রেশ নিয়ে বেশ খোশ মেজাজে ছিল। আমাদের গ্রীন লাইন বাসের টিকিট কাটা; অফিসের লোকেরা সাদা লাল একটা বাস দেখিয়ে দিল যেটাতে আমরা ঢাকা ফিরবো।
মেয়ে আর ছেলে বসছিল না সেই স্টপেজে গ্রীন লাইন অফিসে, হাঁটাহাটি করছে। হঠাৎ দেখি দুই জন বেশ উত্তেজিত হয়ে আমাদের কাছে এল! একসাথে বলল,ওরা দুজন ঢাকাগামী একটা সাদা সবুজ বাস দেখে এসেছে, কাউন্টারের কে একজন বলেছে বাংলাদেশে যখন মেসি এসেছিল তখন ঐ বাসে চড়েছিল! ক্ষোভ ঝাড়ল কেন ঐ বাসে ঢাকা যাচ্ছি না! দুই ভাই বোন বাইরে দাড়িয়ে থাকলো ঐ বাসের দিকে তাকিয়ে। মেসিধন্য বাস ছেড়ে দিল, ওনারা দুজন গম্ভীর হয়ে এসে বসলেন এবং অল্প সময়ের ব্যবধানে আমাদের বাসও ছাড়ল। দুজন সীট ছেড়ে উঠে দাড়িয়ে রাতের অন্ধকারে রাস্তায় সেই বাস খুঁজছে এবং মাঝে মাঝেই দেখতে পাচ্ছে ভেবে পুলকিত হচ্ছিল! আবার আফসোস!আমাদের বাস কুমিল্লায় চৌদ্দগ্রাম সম্ভবত: জায়গার নাম, সেখানে বিরতি দিল প্রায় মাঝরাতে খাবারের জন্য। দুই ভাই-বোন এত অন্ধকারে অনেক বাসের ভিড়ে ঠিকই পেয়ে গেল সেই বিশেষ বাস! খুশীতে আত্মহারা! ধরে বেঁধে এনে কিছু খাইয়ে নিয়ে বাসে উঠলাম।
একই অভিযোগ, কেন ঐ বাসের টিকিট কাটা হোল না!
আমাদের জানবার কথা না মেসিধন্য বাসের কথা এ কথা পুরোটা বলবার সুযোগ পাইনি একবারও তাদের গাম্ভীর্যের স্তর দেখে!
কক্সবাজার বাস কাউন্টারের যে ব্যক্তি মেসিধন্য বাসের তথ্য আমার ছেলে মেয়েকে দিয়ে এমন অশান্তির সৃষ্টি করলো তাকে যদি পেতাম!
নাহ্ কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই, কারন কুমিল্লা থেকে বাস চলা শুরু করতেই দুজন গভীর ঘুমে! আমরাও এ যাত্রা রক্ষা পেলাম!



বি: দ্র: এ লেখার অনেকটাই ২০২১ সনের ৫ই আগস্ট লেখা যখন করোনা আক্রান্ত ছিলাম, আজ শেষ করেছি।
প্রায় ১১ বছর আগের ঘটনা !!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩০
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×