somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি ট্রাম্পকে সমর্থন করতেই পারেন কারণ আপনি ভিতরে ভিতরে একজন রেসিস্ট!!

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''And it wasn’t just Donald Trump who won last night—it was his supporters too. The Klan won last night. White nationalists. Sexists, racists and buffoons. Angry young white men who think rap music and Cinco de Mayo are a threat to their way of life (or are the reason for their way of life) have been given cause to celebrate''.
This is part of Aaron Sorkin letter it's Wrote His Daughter After Donald Trump Was Elected President .
এরন শরকিন অস্কার পুরস্কারপ্রাপ্ত স্ক্রীন রাইটার ।যার মধ্যে দি সোশ্যাল নেটওয়ার্ক দি ওয়েস্ট উইন অন্যতম। তাঁর মেয়ে ও বউকে লেখা চিঠিটা পড়ে গত কয়েকদিনে বাংলাদেশে হঠাৎ করে জেগে ওঠা ট্রাম্প সমর্থকদের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরিস্কার পর্যবেক্ষন উন্মোচিত হয়েছে।তবে সুবিধাবাদি বর্ণচোরা বিবেকবাণ মানুষদের ট্রাম্পকে নিয়ে একটি সরলীকরণ যুক্তি কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করছে। তা হচ্ছে 'যা ট্রাম্প তাই হিলারি '! তাদের জানা উচিৎ হিলারি'র প্রসঙ্গ বাদ দিন ! ট্রাম্পের সাথে রিপাবলিকান অন্য কোন নেতার সাথেই মেলাতে পারবেন না।এমনকি যুদ্ধবাজ জুনিয়র বুশের সাথেও না! এরন শরকিনের চিঠিতে কিন্তু সেই কথা পরিস্কারভাবে উঠে এসেছে কারণ ট্রাম্পের বিজয়ী হওয়ায় যারা উল্লসিত হয়েছে তাদের মধ্যে ক্লু ক্লাক্স ক্লান, হোয়াইট ন্যাশনালিস্ট, সেক্সিস্ট,রেসিস্ট,বাফুন এবং কমশিক্ষিত সাদা তরুণরাই প্রধান। ট্রাম্পের সেক্সিস্ট,রেসিস্ট,বাফুন আচরণের কারণেই কিন্তু রিপাবলিকান মূল নেতৃত্ব তাকে নির্বাচনের শেষদিন পর্যন্ত নিজেদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছেন। একমাত্র নিউট গিংরিচ ছাড়া। স্বাভাবিক কারণেই গিংরিচ এই গুণাবলীতে সমৃদ্ধ।
প্রশ্ন হচ্ছে , যেখানে খোদ রিপাবলিকান মূল নেতৃত্ব ট্রাম্পের রেসিস্ট মানসিকতার জন্য বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে জনসমক্ষে সমর্থন করা থেকে বিরত থাকে সেখানে বাংলাদেশে ট্রাম্পকে সমর্থন করার জন্য সরলীকরণ যুক্তি দাড় করানোর কি দরকার !আপনি আমেরিকার নির্বাচনে কাউকে সমর্থন করলে বা না করলে কিছু যায় আসে না! কিন্তু ট্রাম্পকে সমর্থন করার অজুহাত হিসেবে '''যা ট্রাম্প ,তাই হিলারি '' এরকম খোঁড়া যুক্তি দিয়ে বরং ট্রাম্পের রেসিস্ট মানসিকতার সাথে সবকিছুকে সহজ সমীকরণ দাড় করে যুক্তি খোঁজার চেষ্টা করছেন।
ট্রাম্প আর হিলারি বা আমেরিকার সমসাময়িক অন্য কোন নেতাই যে এক নয় , তা বলার পিছনে হাজারো যুক্তি আছে সেই আলোচনায় এখন যাবো না। শুধু এই বলেই শেষ করব, আপনি ট্রাম্পকে সমর্থন করতেই পারেন কারণ আপনি ভিতরে ভিতরে একজন সেক্সিস্ট, আপনি ট্রাম্পকে সমর্থন করতেই পারেন কারণ আপনি ভিতরে ভিতরে একজন রেসিস্ট, আপনি ট্রাম্পকে সমর্থন করতেই পারেন কারণ আপনি ভিতরে ভিতরে একজন বাফুন, আপনি ট্রাম্পকে সমর্থন করতেই পারেন কারণ আপনি ভিতরে ভিতরে একজন পাভার্ট ,আপনার মেয়ের শরীর নিয়ে আপনার সামনে কেউ আলাপ করলেও আপনি কিছু মনে করেন না।বরং উৎসাহ দেন।
তাই আপনার '''যা হিলারি তাই ট্রাম্প'' এধরনের সরলীকরণ যুক্তি প্রদানের দরকার নেই। উল্লেখিত, গুণাবলী যদি আপনার মধ্যে থেকে থাকে তবে নিশ্চিতভাবে আপনি ট্রাম্পের একজন পাড় সমর্থক । আপনার পুর্ণ অধিকার রয়েছে ট্রাম্পের গুণাবলীতে এই গ্রহকে দূষিত করার। সুতরাং এগিয়ে যান!!!!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×