প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কমিশন গঠনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি যুগান্তারী পদক্ষেপ । এটি বাস্তবায়িত হলে শিক্ষক সমাজ কলঙ্কমুক্ত হবে ঘুষ দুর্নীতি আর কলঙ্কের কবল থেকে । কমিশন গঠন হলে প্রার্থীদের নিয়োগ পেতে আর শ্বরণাপন্ন হতে হবে না এমপি, মন্ত্রী , নেতা , সংশ্লিষ্ট বিভাগের কর্তা ও দালালদের নিকট । প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি ঘুষ বাণিজ্য এখন রেওয়াজে পরিণত হয়েছে । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হলে ৩ থেকে ৫লাখ টাকা পর্যন্ত ঘুষ বাবদ টাকা গুণতে হয় এমন কথা সকলেরই জানা । ঘুষ দুর্নীতির কারণে যেমন প্রকৃত মেধার গুরুত্ব কমে যায় তেমনি এপেশায় নিয়োজিতদের কলংকের কালিমাপাতের বোঝা বইয়ে বেড়াতে হয় সারাজীবন। সভ্য সমাজে এটি কারো কাম্যও নয় । শিক্ষা জাতির মেরুদণ্ড । প্রাথমিক শিক্ষাই জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করে । আর শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম । প্রাথমিক শিক্ষকগণই শিক্ষার বুনিয়াদ রচনা করেন । তাঁরা শিশু শিক্ষার্থীদের মানস গঠনে বিশেষ ভূমিকা রাখেন । তাঁদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখেন । তাদের মনে পড়াশোনার ব্যাপারে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেন । তাদের মধ্যে দেশ প্রেম জাগিয়ে তুলেন । জীবন -মান উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন । এসকল দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য প্রাথমিক শিক্ষকদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে । শিক্ষকতার পেশাকে মহান পেশা হিসাবে বিবেচনা করে মানুষ গড়ার কারিগর হিসাবে তাঁদের কাজ করতে হবে । মূলত নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে এবং সততার সাথে পালনের মাধ্যমে প্রাথমিক শিক্ষকগণ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ র্ভমিকা পালন করতে হলে ঘুষ দুর্নীতির কলঙ্ক থেকে নিজের মুক্ত রাখার বিকল্প নেই । প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হোক এই প্রত্যাশা ।
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।