ছবি মনোনেশ দাস, ২২ অক্টোবর , বুধবার : মুক্তাগাছায় বেড়েছে মৃৎশিল্পের কদর মুক্তাগাছায় মৃৎশিল্পী পালদের মাঝে দিখা দিয়েছে আশার আলো।মাটির হাঁড়ি-পাতিলের চাহিদা ও কদর বেড়েছে। এ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরী হচ্ছে ডিসকো পাতিল রেল ও সড়কপথে যাচ্ছে ঢাকা , চট্রগ্রাম,টাঙ্গাইল,জামালপুর,নেত্রকোনা,শেরপুর,সিলেট জেলার বিভিন্ন অঞ্চেেল।এই অঞ্চলে মৃৎশিল্পের জন্য খ্যাত বাশাটি,তারাটি,ঈশ্বরগ্রাম,দুল্লা,দাওগাও,কুমারগাতা,ঘোগা,কাশিমপুর,খেরুয়াজানী,নালিখালি,পিয়ারপুর এলাকার বিভিন্নগ্রাম।কথা হয় এসব গ্রামের পাল পরিবারের সাথে। তারা জানান, বছর দশেক হলো , তাদের ব্যাবসার পালে হাওয়া লেগেছে, ফিরে পেয়েছে তাদের প্রায় হারানো বাপ দাদার ব্যবসা।তাদের তৈরী পণ্যের দাম ও কদর বেড়েছে। প্রতিদিন পাইকাররা আসঠে উপরোক্ত অঞ্চল থেকে। আধুনিক মডেলের হাঁড়ি-পাতিল যায় ট্রেন,ট্রাক ও নৌকা-লঞ্চে।গাজীপুরের পাইকার হামিদ মিয়া জানান, তাদের এলাকায় গরীব ও মাঝারি আয়ের গ্রামের লোকজনের মধ্যে মাটির হাঁড়ি পাতিলের আগে থেকেই চাহিদা রয়েছে। যোগাযোগ ভালো হওয়ায় এ আধুনিক জাতের মাটির তৈজসপত্রের চাহিদা বেড়েছে।দাম এখানেও বেশি । আগের প্রতি ২শ”পিস মাল এখন ২/৩ টাকার স্থলে ১/দেড় হাজার টাকায় খরিদ করতে হয়। এলাকায়ও বিক্রি হয় চড়া দামে।এছাড়া ডিসকো জাতের পাতিল ও তৈজসপত্র প্রতি ১শ” পিস আড়াই হাজার টাকায় পাইকারী বিক্রি হচ্ছে।কথা হলো বনবাংলা গ্রামের সন্তোষ,হরিপদ পালের সাথে । নিজে জিনিস তৈরী করেন ও গ্রাম এবং হাট-বাজাওে বিক্রি করেন।তারা জানান, এখন আর আমাদের হাটে বা গ্রামে ঘুরে মাল বিক্রি করতে হয় না , দূর-দূরান্ত থেকে পাইকার এসে জিনিস নিয়ে যায়।এখন আর চাহিদামতো মাল সরবরাহ দেয়া যায় না।অথচ ১০ বছর আগে সপ্তাহে ২/১ জন পাইকার পাওয়া যেত না । বড় দুর্দিন ছিল আমাদের। রাস্তাঘাটই আমাদেও ভাগ্য বদলে দিয়েছে। কুমার/পালরা জানান, বর্তমানে এ শিল্পের সমস্যা হলো রং ও জ্বালানী সংকট। এ শিল্পের রং বলতে এক ধরনের মাটি, যা আমদানী করতে হয় অন্য অঞ্চল থেকে ।অত্রাঞ্চলে পাওয়া যায় না ।আগের দিনে রং কিনতে তেমন পয়রসা লাগতো না । এখন তা ৮০/৯০টাকা দরে কিনতে হয়।এক্ষেত্রে যাতায়াত খরচ লেগে যায়।
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।