পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের শর্ত মেনে শেষ পর্যন্ত ছুটিতে গেলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। গেলেন তো কিন্তু জাতিকে ধংস করে গেলেন। এবার যদি কিছু হয়। তবে গতকাল রাত সাড়ে ১০টায় বিবিসি বাংলায় প্রচারিত সাক্ষাৎকারে ছুটির আবেদন করেননি বলে দাবি করেন মসিউর রহমান। তিনি বলেন, ‘না, এটা ঠিক নয়। আমি ছুটিতে যাইনি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ রকম কিছু বলা হয়নি। তবে বিশ্বব্যাংক বা উন্নয়ন-সহযোগীরা যখন আমার সঙ্গে আলাপ করেছে, তখন আমি তাদের বলেছি ...। তারা বলেছে, “না, তোমার বিরুদ্ধে কিছু নাই। কিন্তু তুমি থাকলে ইনকয়ারিটা (তদন্ত) প্রভাবমুক্ত হবে না। সে জন্য তোমার থাকাটা বাঞ্ছনীয় নয়।” তো আমি তাদের বলেছি, তোমরা তো যথেষ্ট পরিমাণে বলছ না। কারণ, আমি যদি দেশের মধ্যে ঘোরাঘুরি করি, তারও তো প্রভাব আছে। তোমাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে বলা উচিত, তাঁকে দেশ থেকে বহিষ্কার করো, না হলে আমরা কোনো রকম তদন্ত করতে পারব না। এরপর তারা আর কিছু বলে নাই। আমি পদত্যাগও করিনি বা ছুটির দরখাস্তও করা হয়নি আমার পক্ষ থেকে।’ আবার মসিউর সোমবার রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এখন পর্যন্ত আমি কোনো ছুটির আবেদন করিনি। আবেদন করার প্রয়োজনও হয়নি।” দেশকে ডুবানোর পর তার মনে হয় আরো কিছু করার খেয়াল আছে। আবুলের মত লোক যদি খাঁটি দেশপ্রেমিক লোক হয় তাহলে তো বুঝতেই পারছেন............................................
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।