somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একি বললেন বাবু.....কস্মিনকালে কখনও দেখিনি, চিনিও না,আমরা গণ্ডারের চামড়া নিয়ে রাজনীতি করি !!!!!!!???????????

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একান্ত সহকারী সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের বোমা ফাটানো সাক্ষাত্কারের বিষয়ে সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল নিজেই মুখ খুলছেন। নিজ নির্বাচনী এলাকার সুনামগঞ্জে এক জনসভায় গতকাল বিকালে বলেন, আমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। ছয় মাস আগে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে আজগুবি গল্প হাজির করা হয়েছিল। আজ সেই ষড়যন্ত্রকারীরা আবার সরব হয়েছে। কোথাকার কোন আজম, আমি তাকে কস্মিনকালে কখনও দেখিনি, চিনিও না। তাকে দিয়ে আবারও চক্রান্ত শুরু হয়েছে। ছয় মাস আগের সেই আজগুবি গল্প সব তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলি, সরকারি-বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো তদন্ত হোক, আমি বারবার নিষ্পাপ, নিষ্কলঙ্ক হয়ে মানুষের কাছে ফিরে আসব।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য দেন।
রেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আজম খান বলেছেন, টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে যাচ্ছিল। ওদিকে যাওয়ার পথেই আমি ঘটনা ঘটিয়ে ফেলি। এর আগেও কয়েকবার টাকা গেছে। রেলের নিয়োগবাণিজ্যের টাকা তার ছেলে সৌমেন সেনগুপ্ত টেলিকম ব্যবসায় দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এরই প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, দুই দিন ধরে মিডিয়া আমার পেছনে পেছনে ঘুরছে। আমি জানি, তারা আমার কাছ থেকে কী জানতে চায়। আমি ১০ তারিখ ঢাকায় গিয়ে সব পরিষ্কার করব। তিনি বলেন, মিডিয়া তখন নানাভাবে আমার বিরুদ্ধে নিষ্ঠুরভাবে লিখেছে এবং প্রচার করেছে। আমরা গণ্ডারের চামড়া নিয়ে রাজনীতি করি; সব কিছুই সইতে হয় আমাদের।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×