somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি কবিতা এবং আজকের খবর

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এই মেয়ে এই শোন,
তোর আজ কপাল খারাপ আছে!
সাহেব যেটায় খাবার খেতো
প্লেটটা কোথায় গেছে?
আমতা আমতা করবিনা তুই
বল জলদি বল;
নইলে আজ খুনতি ছ্যাঁকা
তোর কর্মের ফল।

দশ বছরের মেয়ে একটা
কাম-কাজে নাই মন,
টম-জেরিতে চোখ পড়লে
পায় তারে কোন জন!
জামা কাপড় সব ই দেই
সাথে খানা পিনা
কাজের বেলায় ঠনঠন
নাম কিনা তার হিরা!
চোখের জলে মন পাবিনা
বল এখনো বল ...।"

"প্লেটটা আম্মা ভাইঙা গ্যাছে
আমার জ্বর ছিল খুব বেশি।
হাত কেঁপেছে, পা কেঁপেছে
পিছলে পড়ে গেছি।"

"ওমা বলছে কিরে, কি সর্বনাশ!
প্লেটটা অনেক দামি!
আজ তোর একদিন কি আমার একদিন
বুঝবি তবে, বুঝবি এখনি!
টুম্পা, ওরে কোথায় আছিস?
আমায় লাঠিটা দিয়ে যা ...।"
"আম্মু ওকে মেরোনা আর
জ্বরে পুড়ছে যে ওর গা।"
মরুক তবে, বিদায় হবে;
আমার এমন মেয়েই লাগবেনা।

এমন প্রহার সহ্য করার
বয়স কি তার আছে?
মৃত্যুশয্যায় হিরা এখন
মা তার কাঁদছে পাশে বসে।
বিদ্যালয়ে যাবার সময়
কাজের মেয়ে হিরা।
বাঁচলে এবার পড়তে দিবে
করবে খেলাধুলা,
পণ করেছে আঁখির জলে
হিরার দুঃখিনী মা।
"মেয়ে আমার হাসবে খেলবে
বাঁচাও ওগো মাওলা।"

০৯/১২/২০১৪ ইং


গত কিছুদিন আগে আমার লিখা এ কবিতাটি ,যার নাম ছিল "হিরা একটি মেয়ের নাম"। নিজের খেয়ালেই লেখা হয়েছিল এ কবিতাটি। কবিতাটি কেমন হয়েছে জানিনা। কিন্তু মনের অজান্তেই দু'ফোটা জল গড়িয়ে গেল তখন।

আর আজ যখন খবরের কাগজে দেখি শিরোনাম হল এমন একটি ঘটনা তখন নিজেকে কি ধরে রাখা যায়?

******
ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ গ্রেপ্তার
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি
বাংলারচোখ.কম

ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ গ্রেপ্তার
ফেনীর শারমিন নামে ১১ বছরের এক শিশু গৃহকর্মী নির্মম নির্যাতনের স্বীকার হয়েছে। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শনিবার রাতে শহরের গৃহবধু সোহানা আক্তার প্রিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। প্রিয়া পেট্রোবাংলা এলাকার মাহি হাউজের নজরুল ইসলাম রানার স্ত্রী। নির্যাতিত শিশু শারমিন কুমিল্লার গোবিন্দ পুর এলাকার মো. রিপনের মেয়ে। শিশু শারমিন ফেনী সদর হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শারমিনের মা জেসমিন আক্তার জানায়, দরিদ্র বাবা-মা’র ২য় মেয়ে শারমিনকে অভাবের তাড়নায় কুমিল্লার গোবিন্দ পুর একটি পরিবারে কাজের জন্য দেয়। ওই ঘরের মেয়ে প্রিয়া আক্তারের বিয়ে হলে দুই বছর পূর্বে গৃহকর্মী শারমিনকে নিয়ে প্রিয়া ফেনী শহরের পেট্রল বাংলা এলাকার মাহি হাউজে বসবান করেন। প্রিয়ার স্বামী ঠিকাদার নজরুল ইসলাম সহ প্রিয়া আক্তার মাঝে-মধ্যেই নানা অজুহাতে শারমিনের ওপর নির্যতন চালাত। গৃহকর্মী শারমিনের শরীরে কখনও গরম খুন্তির ছেঁকা বা ফুটন্ত গরম পানি ঢেলে দিতো। শনিবার রাতে শারমিনের শরীরে গরম পানি ঢেলে দিলে প্রতিবেশিরা এ ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসা থেকে শারমিনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
শিশু শারমিন জানায়, সামান্য ভুল-ত্রুটির কিংবা কাজে অমনোযোগী হলেই মালিক ও তার স্ত্রী শিশুটির শরীরে খুন্তির ছেঁকা ও গরম পানি ঢেলে নির্যাতন করতো।
ফেনী মডেল থানায় গৃহকত্রী সোহানা আক্তার প্রিয়াকে শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, বাসার একটি তালা ভাঙ্গার অপরাধে তার স্বামী তাকে (গৃহকর্মী) সামান্য চড় থাপ্পড় দিয়েছে মাত্র। এলাকার সন্ত্রাসীদের চাদা দেওয়া হয়নি বলে তারা তাকে (গৃহকত্রী) পুলিশে দিয়েছে।
ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ গোলাম মাওলা জানান, শিশুর শরীর, মুখ, গলা ও পিঠে ছেকার ও আঘাতের চিহ্ন ও ঝলসানোর আলামত রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ক্ষতস্থান শুকাতে অনেক সময় লাগবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নির্যাতনের খবর পুলিশ গৃহকর্মী শারমিনকে উদ্ধার করে। শনিবার রাতে গৃহপরিচালক প্রিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। রোববার সকালে গৃহকর্মী শারমিনের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে প্রিয়া আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। ঘটনার পর থেকে নজরুল ইসলাম রানা পলাতক রয়েছে। এই মেয়ে এই শোন,
তোর আজ কপাল খারাপ আছে!
সাহেব যেটায় খাবার খেত
প্লেটটা কোথায় গেছে?
আমতা আমতা করবিনা তুই
বল জলদি বল;
নইলে আজ খুনতি ছ্যাঁকা
তোর কর্মের ফল।

দশ বছরের মেয়ে একটা
কাম-কাজে নাই মন,
টম-জেরিতে চোখ পড়লে
পায় তারে কোন জন!
জামা কাপড় সব ই দেই
সাথে খানা পিনা
কাজের বেলায় ঠনঠন
নাম কিনা তার হিরা!
চোখের জলে মন পাবিনা
বল এখনো বল ...।

"প্লেটটা আম্মা ভাইঙা গ্যাছে
আমার জ্বর ছিল খুব বেশি।
হাত কেঁপেছে, পা কেঁপেছে
পিছলে পড়ে গেছি।"

ওমা বলছে কিরে, কি সর্বনাশ!
প্লেটটা অনেক দামি!
আজ তোর একদিন কি আমার একদিন
বুঝবি তবে, বুঝবি এখনি!
টুম্পা, ওরে কোথায় আছিস?
আমায় লাঠিটা দিয়ে যা ...।
"আম্মু ওকে মেরোনা আর
জ্বরে পুড়ছে যে ওর গা।"
মরুক তবে, বিদায় হবে;
আমার এমন মেয়েই লাগবেনা।

এমন প্রহার সহ্য করার
বয়স কি তার আছে?
মৃত্যুশয্যায় হিরা এখন
মা তার কাঁদছে পাশে বসে।
বিদ্যালয়ে যাবার সময়
কাজের মেয়ে হিরা।
বাঁচলে এবার পড়তে দিবে
করবে খেলাধুলা,
পণ করেছে আঁখির জলে
হিরার দুঃখিনী মা।
"মেয়ে আমার হাসবে খেলবে
বাঁচাও ওগো মাওলা।"

০৯/১২/২০১৪ ইং


গত কিছুদিন আগে আমার লিখা এ কবিতাটি ,যার নাম ছিল "হিরা একটি মেয়ের নাম"। নিজের খেয়ালেই লেখা হয়েছিল এ কবিতাটি। কবিতাটি কেমন হয়েছে জানিনা। কিন্তু মনের অজান্তেই দু'ফোটা জল গড়িয়ে গেল তখন।

আর আজ যখন খবরের কাগজে দেখি শিরোনাম হল এমন একটি ঘটনা তখন নিজেকে কি ধরে রাখা যায়?

******
ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ গ্রেপ্তার
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি
বাংলারচোখ.কম

ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ গ্রেপ্তার
ফেনীর শারমিন নামে ১১ বছরের এক শিশু গৃহকর্মী নির্মম নির্যাতনের স্বীকার হয়েছে। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শনিবার রাতে শহরের গৃহবধু সোহানা আক্তার প্রিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। প্রিয়া পেট্রোবাংলা এলাকার মাহি হাউজের নজরুল ইসলাম রানার স্ত্রী। নির্যাতিত শিশু শারমিন কুমিল্লার গোবিন্দ পুর এলাকার মো. রিপনের মেয়ে। শিশু শারমিন ফেনী সদর হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শারমিনের মা জেসমিন আক্তার জানায়, দরিদ্র বাবা-মা’র ২য় মেয়ে শারমিনকে অভাবের তাড়নায় কুমিল্লার গোবিন্দ পুর একটি পরিবারে কাজের জন্য দেয়। ওই ঘরের মেয়ে প্রিয়া আক্তারের বিয়ে হলে দুই বছর পূর্বে গৃহকর্মী শারমিনকে নিয়ে প্রিয়া ফেনী শহরের পেট্রল বাংলা এলাকার মাহি হাউজে বসবান করেন। প্রিয়ার স্বামী ঠিকাদার নজরুল ইসলাম সহ প্রিয়া আক্তার মাঝে-মধ্যেই নানা অজুহাতে শারমিনের ওপর নির্যতন চালাত। গৃহকর্মী শারমিনের শরীরে কখনও গরম খুন্তির ছেঁকা বা ফুটন্ত গরম পানি ঢেলে দিতো। শনিবার রাতে শারমিনের শরীরে গরম পানি ঢেলে দিলে প্রতিবেশিরা এ ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসা থেকে শারমিনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
শিশু শারমিন জানায়, সামান্য ভুল-ত্রুটির কিংবা কাজে অমনোযোগী হলেই মালিক ও তার স্ত্রী শিশুটির শরীরে খুন্তির ছেঁকা ও গরম পানি ঢেলে নির্যাতন করতো।
ফেনী মডেল থানায় গৃহকত্রী সোহানা আক্তার প্রিয়াকে শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, বাসার একটি তালা ভাঙ্গার অপরাধে তার স্বামী তাকে (গৃহকর্মী) সামান্য চড় থাপ্পড় দিয়েছে মাত্র। এলাকার সন্ত্রাসীদের চাদা দেওয়া হয়নি বলে তারা তাকে (গৃহকত্রী) পুলিশে দিয়েছে।
ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ গোলাম মাওলা জানান, শিশুর শরীর, মুখ, গলা ও পিঠে ছেকার ও আঘাতের চিহ্ন ও ঝলসানোর আলামত রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ক্ষতস্থান শুকাতে অনেক সময় লাগবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নির্যাতনের খবর পুলিশ গৃহকর্মী শারমিনকে উদ্ধার করে। শনিবার রাতে গৃহপরিচালক প্রিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। রোববার সকালে গৃহকর্মী শারমিনের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে প্রিয়া আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। ঘটনার পর থেকে নজরুল ইসলাম রানা পলাতক রয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×