somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : এটিএন চেয়ারম্যান

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউ ইয়র্ক, ১৮ মে,২০১৩ (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন, আমি এখন আর সত্য কথা বলি না। কারণ বাংলাদেশে সত্য কথা বলতে গেলে দুর্যোগ নেমে অসে। এ সময় ইতিপূর্বে তিনি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সত্য বলার বিষয়কে ইঙ্গিত করেন।

শুক্রবার বিকালে নিউ ইয়র্কের উড সাইডের কুইন্স প্যালেসে এটিএন বাংলার আয়োজনে সাভারে ভবন ধসে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ফান্ড রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া স্বাধীন বলা হলেও স্বাধীনতা নেই। এখানে যদি সত্য বলা হয় তাহলে উপর মহল থেকে চাপ আসে।

এ প্রসঙ্গে তিনি এটিএন নিউজের মুন্নি সাহার একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার নিচে গিয়ে মুন্নি সাহা দেখতে পান যে, সেখানে কোনো ফায়ার ব্রিগেড বা সেনাবাহিনীর উদ্ধার কর্মী ছিলেন না। শুধু মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী সেখানে ছিলেন। অথচ উপরে প্রেস ব্রিফিং করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উদ্ধার কর্মকান্ড জাহির করছিলেন।

এ রিপোর্টটি এটিএন নিউজে প্রচার করার পর বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে। এ হলো বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদ পত্রের স্বাধীনতা।

ড. মাহফুজুর রহমান বলেন, গার্মেন্টস মালিকদেরকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই। হাতে গোনা দুয়েক জন অসাধু গার্মেন্ট ব্যবসায়ী নানা অসদুপায় অবলম্বন করে অর্থ বানালেও অধিকাংশ গার্মেন্টস মালিককে কষ্ট করে এই ব্যবসা টিকিয়ে রাখতে হয়। তার ওপর ষড়যন্ত্রকারীদের নানা চক্রান্তের কারণে এই শিল্পে আজ দুর্দিন নেমে আসছে। বাংলাদেশের প্রধান রপ্তানী আয়ের এই শিল্প বাঁচাতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বছর সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকান্ড নিয়ে প্রতিবাদমুখর হলেও এদিন তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।

এটিএন বাংলা ইউএসএর পরিচালক মাসুম মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলমের তত্ত্বাবধানে ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদসহ বিভিন্ন পেশাজীবিরা। সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগৃহীত অর্থ এটিএন বাংলার মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে প্রেরণ করা হবে।

বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : এটিএন চেয়ারম্যান

একটু আগে “আমাদের সময়ও একই নিউজ উদ্বৃত করেছে

Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×