somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার জাতির পিতা নেলসন ম্যান্ডেলাকে ‘সারা বিশ্ব করছে প্রার্থনা ’

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎ দক্ষিণ আফ্রিকার সর্বজনশ্রদ্ধেয় নেতা নেলসন ম্যান্ডেলা। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যার কারণে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে গত ৮ জুন প্রিটোরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও চলতি বছর তিন দফা ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য এর পর কয়েকদিন ধরে তার স্বাস্থ্য সংক্রান্ত তেমন কোনো খবর প্রচার হয়নি।এই মহুর্তে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে ম্যান্ডেলার পারিবারিক সূত্র।

সিবিএস নিউজের খবরে বলা হয়, গত রোববার দক্ষিণ আফ্রিকার সরকার এক বার্তায় চিকিতৎসাধীন ম্যান্ডেলার অবস্থা মারাত্মক থেকে সংকটাপন্ন হয়েছে বলে জানায়। এর তিন দিন পর হাসপাতালে ম্যান্ডেলার পরিবারের সদস্যদের এই আসা-যাওয়া সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ‘দ্য সিটিজেন’ পত্রিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গতকাল বিবিসির এক খবরে জানানো হয়, এই মহান নেতাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ এ খবর নিশ্চিত করেছেন।ম্যান্ডেলার শরীরের অবস্থা খারাপ হওয়ার খবরে মোজাম্বিক সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জুমা।একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আজ মোজাম্বিক যাওয়ার কথা ছিল জুমার।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, ম্যান্ডেলার শারীরিক অবস্থা পরিদর্শনে গতকাল রাতেই ওই হাসপাতালে ছুটে যান প্রেসিডেন্ট জুমা। ম্যান্ডেলার সার্বিক অবস্থা সম্পর্কে প্রেসিডেন্টকে জানান হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা। তাঁরা ম্যান্ডেলাকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছেন বলে জানান।

হাসপাতালে গতকাল ম্যান্ডেলাকে দেখে এসেছেন এমন দুই ব্যক্তি জানান, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। যন্ত্রের সাহায্যে তাঁকে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।আরেকটি সূত্র জানায়, ম্যান্ডেলার কিডনি অকেজো হয়ে গেছে। এক দিন পরপর তাঁকে তিন ঘণ্টা করে ডায়ালাইসিস করতে হচ্ছে। সূত্র জানায়, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন। হূদরোগ, ফুসফুস ও কিডনি বিশেষজ্ঞসহ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করছে। কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়ার যন্ত্রটি খুলে ফেলার বিষয়টি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকেরা কথা বলছেন।


জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সাবেক এ প্রেসিডেন্টকে বিংশ শতাব্দীর অন্যতম মহান ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন।মুন বলেন, আমি জানি আমাদের ভাবনা ও প্রার্থনা ম্যান্ডেলা, তার পরিবার ও প্রিয়জন, পুরো দক্ষিণ আফ্রিকাবাসীর সঙ্গেই রয়েছে।জাতিসংঘ মহাসচিব আরও বলেছেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার আরোগ্য কামনায় সারা বিশ্ব প্রার্থনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার আফ্রিকা সফরে গিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে ম্যান্ডেলার পরিবার চাইলে তাঁকে দেখতে হাসপাতালে যাবেন ওবামা। ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যান্ডেলার সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখা হয়নি।

এদিকে, ম্যান্ডেলার শারীরিক অবনতির খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হয়েছে উদ্বিগ্ন জনতা। তারা ভারাক্রান্ত হৃদয়ে ম্যান্ডেলার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শুভাকাঙ্ক্ষীরা এর নিরাপত্তা দেয়ালকে এক খুদে শিল্প-গ্যালারিতে পরিণত করেছে।গোলাপি ও লাল রঙের অগণিত ফুল, বর্ণিল বেলুন আর শুভকামনা জানিয়ে লেখা কার্ডের সমাহারে ভরে উঠেছে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালের মূল প্রবেশদ্বার।কার্ডগুলোর একেকটিতে একেক রকম শুভেচ্ছা বাণী।নানা আকার ও বর্ণের এসব কার্ডের ভিড়ে হাসপাতালের প্রবেশদ্বারের সাইনবোর্ডটিই আড়াল হয়ে পড়েছে।


হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা গত মঙ্গলবার থেকে আরও জোরদার করা হয়েছে। ওই দিন হাসপাতাল অভিমুখী সড়ক পার্ক স্ট্রিটের অংশবিশেষ বেষ্টনী ও পুলিশের টেপ দিয়ে ঘিরে ফেলা হয়। সকাল ছয়টার কিছু আগ থেকে পুলিশ হাসপাতালে ঢোকা সব যানবাহনে তল্লাশি শুরু করে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে বিপুলসংখ্যক সংবাদকর্মী ও তাঁদের কারিগরি দলের সদস্যরা হাসপাতালের বাইরে সমবেত হতে শুরু করেন। তাঁদের কাউকে কাউকে সম্প্রচারের যন্ত্রপাতি বসাতে দেখা যায়।

বর্ণবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সময় ২৭ বছর কারাগারে ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। ১৯৯৩ সালে পান শান্তিতে নোবেল পুরস্কার । বর্ণবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয়ার কারণে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার জাতির পিতা হিসেবে সম্মান জানানো হয়। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×