ছাই রাঙা আকাশ ঝরায় বরিষণ
বৃষ্টিতে ডুবে যায় পিচ ঢালা রাজপথ।
প্রচন্ড ঝাপটায় ভিজে যায় বারান্দা
দমকা হাওয়ায় ঝরে পড়ে,
টবের গাছে ফোটা ভেজা বেলী ফুল।
অবিরাম বরিষণ ভিজিয়ে দেয় মাটি,
ছয় তলার বারান্দা থেকেও
নাকে আসে ভেজা মাটির সোদা গন্ধ।
কেউ বসে নেই
তবু
ইজি চেয়ারটা, দুলে যায় অকারণ।
পাশের বাড়ির ছাঁদে
বসে আছে একটি দাঁড়কাক,
চিন্তাক্লিষ্ট।
বৃষ্টি পড়ে, বিজলী চমকায়
ভাঙ্গে না তার মগ্নতা।
এক জোড়া কবুতর
মনের আনন্দে ভিজে যায়।
যেন বহু প্রতীক্ষিত ছিল,
এমনই এক বৃষ্টিভেজা দুপুর।
এমন পাগল করা বৃষ্টিদুপুরে
মাথার ভেতর গুনগুনিয়ে ফেরে
‘এমনও দিনে তারে বলা যায়…।’
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



