
"আমি ভাই পল্লীর সন্তান
আছে আমার বাহারি এক গ্রাম
পাশ দিয়ে বয়ে গেছে
ছোট্র একটা নদী
ডাকাতিয়া তার নাম।"
"আমি ভাই পল্লীর সন্তান
আছে আমার সবুজ শ্যামল এক গ্রাম
আছে আরো মুক্ত বাতাশ
দোলা দেয় বুকের মাঝে
কাচা ধানের ঘ্রান।"
"আমি ভাই পল্লীর সন্তান
আমার আছে অজো পাড়া এক গ্রাম
শীতে পড়ে ঘন কুয়াশা
বসন্ত কোকিল গানে,সুরে
মেটায় আমার মনের পিপাসা।"
"আমি ভাই এক পল্লীর সন্তান
আমার আছে ধূলাবালি মাখাএক গ্রাম
গ্রীষ্মবলয়ে ক্লান্ত হয়ে খোদার উম্মত
বৃক্ষ ছায়ায় একটু বিশ্রামে
নতুন করে পায় আবার হিম্মত।"
"আমি ভাই এক পল্লীর সন্তান
আমার আছে কাঁদা মাখা এক গ্রাম
বর্ষাবলয়ে কানায় কনায় ডুবে পল্লী
ব্যাঙ্গের দল জলে খেলে আনন্দে হলি।"
"আমি ভাই এক পল্লীর সন্তান
যখন বলে সবাই আমার আছে
আধুনিক শহর।
বুক ফুলিয়ে বলি তখন,
আমার আছে অপরুপ এক গ্রাম।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



