
বৈশাখ কে উদ্দেশ্য করে মা তার মেয়ের জন্য লেখা এক দুশ্চিন্তার চিঠি...
স্নেহের পুতুল,
কেমন আছিসরে মা? মাকে ছাড়া কেমন আছিস জানিনা, তবে আমি ভাল নেই দুঃচিন্তাটা আমার বরাবরই তোর জন্য হয়ে থাকে, তবে এবার একটু বেশি। কারন→
"কাল তো পহেলা বৈশাখ নিশ্চই বের হবি জোয়ারের টানে।
কিন্তু ভয় লাগেরে মা
আবার যদি ফিরে আসে
টি এস সির ঐ সন্ধ্যাটা সাবেক।"
"তুই বুঝবিনারে মা,
এই কথা ভেবে থরপরিয়ে উঠছে
আমার বুকের ভেতরে কলিজাটা
কিছুতেই কমছে না আমার আবেগ।"
"দোহাই লাগেরে মা তুই যাবিনা
ঐ মিছিলে
শকূনের দল ওত পেতে থাকে
তোদের ঘিলতে
কে জানে কাল কালবৈশাখি ওঠে কিনা
ঐ গন জোয়ারে
দোহাই লাগে মা তুই যাস না
ঐ মিছিলে।"
"তোর কিছু হলে আমি যে
চির নিন্দ্রায় যাব অকালে
দোহাই লাগের মা তুই
যাস না ঐ মিছিলে।"
"ইতি "
তোর দুঃখিনি মা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

