somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টিনন্দন দরজা- ডিজাইনস্‌ ডোর

২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরজা- ঘর থেকে বের হওয়া বা ঘরে ঢোকার একমাত্র মাধ্যম যার প্রধান কাজ বাড়ী বা কক্ষের সুরক্ষা নিশ্চিত করা হলেও কখনো কখনো এই দরজাই হয়ে উঠতে পারে ঘরের সৌন্দর্যের একটি প্রধাণ উপকরণ। প্রচলিত উপকরণগুলোর মধ্যে আধুনিক স্থাপনার কাঁচ, ব্যাংকের ভল্টের স্টীল, সাধারণ টয়লেটের পারটেক্স বা প্লাইউড ইত্যাদি জনপ্রিয় হলেও এখন পর্যন্ত সনাতন ঘরানার কাঠের দরজার চাহিদাই সবচেয়ে বেশি। আর এই কাঠের দরজার মধ্যেও অতি অভিজাত শ্রেণীর দরজা হলো "ডিজাইনস ডোর" বা কারুকার্য খচিত দরজা। এই ডিজাইনস ডোর নিয়েই বলবো এখন।

কাঠের কারুকার্য বা নকশাতো যেকোন দরজাতেই থাকতে পারে কিন্তু "ডিজাইনস ডোর" এর ধারণাটা একেবারেই অনন্য। ডিজাইনস ডোর বলতে বুঝায় "একদম ইউনিক ডিজাইনের একটি মাত্র দরজা"।

এটি একপ্রকার বিমূর্ত শিল্প যার একটি মাত্র কপিই তৈরী হয়। পরে কখনো হুবহু একই ডিজাইনের দরজা আর তৈরী করা হয়না।

"ডিজাইন ডোরস্"এর বিশেষত্ব কি? এর মূল বৈশিষ্ঠ হল এর কাঠ। সাধারণ বার্মাটিক এ তৈরী হলেও এই কাঠের জন্য একটি বিশেষ প্রকার সিজনিং প্রয়োজন হয়। এই সিজনিং টি সময়সাপেক্ষ ও ব্যয়বহুলও বটে। সিজনিং করা কাঠটির ওপর করা হয় নকশা। সাধারণত ফুল, লতা-পাতা, পাখি ও প্রজাপতি, মাছ এমনকি কখনো কখনো বিমূর্ত শিল্পও ডিজাইন করা হয়। সিজন করা থেকে শুরু করে ডিজাইন শেষ করা পর্যন্ত ৩ থেকে (ক্ষেত্রভেদে) ৬ মাস পর্যন্ত লেগে যায়।

একটি সাধারণ ডিজাইন ডোরের উচ্চতা ৮ ফুট পর্যন্ত হতে পারে। সিজনিংটা স্পেশাল হওয়ায় সাধারণ দরজার তুলনায় ডিজাইন ডোরের স্থায়িত্ব বেড়ে যায় বহুগুণে। কোন কোন ডিজাইন ডোরের ক্ষেত্রে ১০০ বছর পর্যন্ত স্থায়িত্বের নিশ্চয়তা দেওয়া হয়। ডিজাইন, কাঠের কার্ভ ও রং এর নিশ্চয়তাও বাড়ে বহুগুনে।

ডিজাইন ডোরস তৈরী করতে মূলত যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হলো Wood Curving বা কাঠ খোদাই। এজন্য ডিজাইন ডোরসকে উড কার্ভড ডোরসও বলা হয়। উড কার্ভিং এর জন্য বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন, যথেষ্ট ব্যয়বহুলও বটে। সাধারণ কাঠমিস্ত্রি নয় বরং বিশেষ প্রশিক্ষণ পাওয়া ৫-৬ জন দক্ষ কর্মীর প্রয়োজন হয় প্রতিটা ডিজাইন ডোর তৈরীতে। আর তাছাড়া মূল "ডিজাইন"টি আর্কিটেক্ট বা ডিজাইনারের মেধাস্বত্ব যাতে অন্যকেউ কোন হস্তক্ষেপ করতে পারবেনা।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×