somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অঙ্কুরোদগম

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





দুপুরের খাওয়াটা হলেও তখনও নাওয়াটা হয়ে ওঠেনি। এমনি সময় দিনের অনেকখানি আগে সন্ধ্যে ঘনায়ে এল। প্রথমে ভেবেছিলাম,
"এই এমনি একটু ক্রন্দসীর মান-অভিমানের খেলা চলবে। এর থেকে একটু বেশি হলে হয়তো দু'এক ফোঁটা গড়িয়ে পড়বে তপ্ত পথের 'পরে।"

কিন্তু ক্রমশ এই নিছক মান-অভিমানের খেলা অনেকটা আকস্মিক ভাবে লঙ্কাকাণ্ডে পরিণত হলো। আশপাশের বাসার জানালার কবাট, ছাদে শুকাতে দেয়া কাপড়ে, টিনের চালে আছড়ে পড়তে লাগলো। বেশি রাগ ঝাড়লো বাসার সামনের আম-কাঁঠালের ডালে। তারপর সে কী কান্না! একেবারে ঝুম ঝুম!

অনেকদিন এমন 'কান-ছেঁড়া' বৃষ্টিতে ভিজিনি। ক‍্যাম্পাসে থাকতে মনের এমন আবদার মেটানোর যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এখন সে সুযোগ বড়ই বাড়ন্ত। তাই আজ যখন এমন একটা সুযোগ পাওয়া গেল তার অপচয় করতে মন সায় দেয়নি। ব‍্যালকনিতে গিয়ে দাঁড়ালাম।

...এক এক ফোঁটায় ভিজছে শরীর আর থেকে থেকে যেন কোথাও "পাড়ার দুষ্ট ছেলের দলে ফুটবলে নিয়ে এই ঝড়-বৃষ্টির মধ‍্যে মেতেছে"-- তারই 'হই হই' শব্দ ভেসে আসছে। হঠাৎ কে যেন শাসনের সুরে বললে,

--"এই বৃষ্টির মধ‍্যি আবার যদি নামিছিস... আজ তোর পিঠের চামড়া আমি তোলবো!"
শব্দের সূত্রানুসারে চেয়ে দেখি, বছর ছাব্বিশের এক গেরস্ত বৌ কড়াই হাতে হনহন করে রান্না ঘরের দিকে গেল। সুসষমা মণ্ডিত মুখখানি রেগে না থাকলে যে মিষ্টি দেখতে লাগে তা মুহূর্তের চাহনিতেই বুঝতে পারলুম।

পিছু পিছু গেলাম তার চুলা অবধি। কাঠের চুলার কালিতে কালো হয়ে থাকা কড়াইতে খুব সম্ভব কচুর পাতা রান্না করা। ভালো করে দেখার জন‍্য উঁকি দিয়েছি, ওমনি কানে এল অল্প বয়েসী মেয়ের চিৎকার।

--"মা...! ওই তোমার ছাগল দ‍্যাখো বিস্টিতে নেমিছে!"

এখান থেকে বারান্দার সিঁড়ি দেখা যায় না। পিছে ফিরে এসে দেখি, হাফপ‍্যান্ট-ফ্রগ পরা মেয়ে পতুল খেলছে। দৃষ্টি ওর অন‍্যদিকে। সে অনুসারে তাকিয়ে দেখি, বছর পাঁচ/ছয়ের একটা ছোড়া বৃষ্টির মধ‍্যে দৌড়ে নিমেষেই উধাও হয়ে গেল আশপাশের ঘরগুলোর আড়ালে!

ছাগল কোথা থেকে বের হল, তাই খেয়ালে খুঁজছিলাম।

--"আজ ফিরুক্...! সবকটা প‍্যান ভিজে। কী পুরি থাকে তাই দেখপো।" চুলার পাশ থেকে শব্দ এল।

দাঁড়াও দাঁড়াও...ছেলেটা যদি ছাগল ধরতে যায় তাহলে বৌটি রাগলে কেন? আর প‍্যান্ট ভিজে...! :-&

তখনই মাথায় এল, "ছাগল বলতে ছেলেটিকেই সম্মোধন করা হয়েছে। কথায় বুঝলাম এই মেয়েটি হল তার বোন। দু'জনের মধ‍্যে সদ্ভাবের যে বড্ড অভাব তা তার সম্মোধনেই বুঝা গেল।"

হঠাৎ তীব্র আলোয় আলোকিত হলো চারপাশ, সাথে প্রচণ্ড শব্দ। খুব কাছে কোথাও বাজ্ পড়লো মনে হয়। তড়িঘড়ি করি ব‍্যালকনি থেকে পিছিয়ে এলাম। আনমনে ছোট্ট একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে গেল।

কিছুক্ষণ পর স্মৃতি ঘেটে সেই সে বাদল দিনের সন্ধ‍্যেটা আবার মনে করার চেষ্টা করলাম।

ছেলেটি বারান্দার খুঁটি ধরে কাঁদছে। পরনে সেই ভেজা প‍্যান্ট নেই। সে সব পাল্টে শুকনো পোশাক পরেছে। বাবা ফিরেছে বাজার থেকে। তখন প্রায় সন্ধ্যে রাত হয়ে গেছে।
শুধু "কী হয়েছে?" জিজ্ঞেস করে ঘরের ভেতরে গেলেন।

মেয়েটি বই নিয়ে বসেছে এরও ঘণ্টা খানেক আগে। সে কিছুই বলল না।

এই "কী হয়েছে" বলাতেই যেন ছেলেটির চোখের জলে নতুন করে পূর্ণিমায় গাঙের জোয়ারের মতো জোয়ার লেগেছে।

"নুরু..! এদিক আয়! দেখি কী হয়েছে...।"

গলা চড়িয়ে নরম করে কর্তা ঘর থেকে ডাকলেন। এ তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। "এই! আমার আব্বারে কে মেরেছে রে?" জিজ্ঞাসু সুরে বললেন। তবে তার গলার স্বরে মনে হল, "তিনি ব‍্যাপারটি যেন জানেন। নয়তো এমন ঘটনার সাথে তিনি অভ‍্যস্ত।"

এবার একটু ফোঁফানির শব্দ এল বারান্দা থেকে।

--"আমিই মারছি।" বৌটি কড়াই নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললে।
--"কেন?"

বেশ উষ্মা নিয়ে ব‍্যাখ‍্যার মতো করে--
--"সারাটা বেলা বিষ্টিতে ভিজে বাড়ি ফিরছে। গা-গোসল করায়ে রেখে আমি গেছি হাঁড়ি-কড়াই ধুঁতে। এরি মধ‍্যি দু'টো লাগাইছে!"
খানিকক্ষণ থেমে বলল, "দিছি গোড়া দুই! সব সময়ে মেয়েটাকে মারবে। সব সময়...।"

--"আয়, আমার সাথে আয়।" অবস্থা বেগতিক দেখে দাদী ছেলেটির হাত ধরে টানে। "হুহ্হ্হ্!" শব্দ করে হাতটা ছিনিয়ে নেয় সে।
পিঠে হাত বুলাতে বুলাতে ফিসফিসিয়ে বলে, "পরে কিন্তু আরো মারবেনে।"
তারপর চড়া গলায় --"আর ওই ছুড়িডা! সব সময় আগে থেকে খুঁচায়্ ন‍্যায়। এক হাতে তালি বাজে!"


--"হুম্! তুমি তো শুধু এই দ‍্যাখো! আমি বসি খেলছিলাম, ও এসি আমার পুতুলে লাথি দেল্ ক‍্যাঁ?"--মেয়েটি তার নিরাপরাধ হওয়ার যুক্তি দেখায়।

--"তুই যে তখন আমায় ছাগল বললি!" কান্নার মধ‍্যেই এক্ষণে কথা বলে ছেলেটি। কাঁদতে কাঁদতেই আবার বলে, "যকন তকন খালি আমায় কুত্তা-ছাগল... এসব কবে!"

কর্তা কৃত্রিম গম্ভীর ভাব নিয়ে বললেন,
--"আচ্ছা, এদিক্ আয়। আমি দেখছি। আজ এর বিচার হবে।"

এর কিছুক্ষণ পরে তিনি নিজে গিয়ে যখন হাত ধরে ঘরে নিয়ে এলেন। তখন তার আদরে কান্নার আরো জোর শব্দ শোনা গেল।

বৌটি বললে, "পড়া না শেষ কল্লে কিন্তু ভাত বন্ধ!"

উপায় নেই দেখে
কর্তার সামনে ছেলেটি তার স্কুলে পড়ানো পড়াগুলো পড়ে গেল হড়হড় করে। বই ছাড়াই। এক্ষণে বৌটির চোখ চিকচিক করে উঠল।

অনাগত ভবিষ্যতের স্বপ্নে।

একটা স্বপ্ন এভাবেই বেড়ে উঠতে লাগলো...
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×