somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোলার ডায়েরি থেকে

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে বছর আমরা ম্যাট্রিক দেবো। বিদায় অনুষ্ঠানের দিন। স্যারেরা একে একে আমাদের কান ভর্তি করা 'বকবক' করে যাচ্ছেন। ইংরেজির ইদ্রিস স্যার আমাদের স্কুলে যোগ দিয়েছিলেন শেষের দিকে। আমরা কম ক্লাস পেয়েছিলাম। বড়জোর সাত/আট মাস!

বয়স্ক লোক। তখন উনার চাকরির বোধ হয় আর বছর দুয়েক ছিল।
যাইহোক, বুঝাতেন খুব সুন্দর। কিন্তু ছাত্রদের 'বকা দেয়া'র বিপরীতে তিনি 'বুঝানো'র নীতিতে চলতেন। তার তত্ত্ব ছিল, 'যারা শেখার তারা এমনিতেই শিখবে। ধানের মধ্যে কিছু চিটে থাকা ভালো! চাষের ক্ষুধা বাড়ায়।'
ফলাফল... তার কথা আমরা কেউ তেমন একটা শুনতাম না। গল্প করতাম পেছনের দিকে বসে বসে।

কিছু বলার জন্য উনার নাম ঘোষণা হল।
বক্তৃতার পরিবর্তে উঠে গিয়ে স্টেজের পেছনের দেয়ালে কালো বোর্ডে সাদা চকে নামতা লিখতে শুরু করলেন তিনি।
৯×১= ১
৯×২= ১৮

ছেলেমেয়ে শিক্ষক সবাই একটু অবাক হলাম। উনি একটু আলাদা নিয়মে পড়ান। সবাই জানে; তাই চুপ মেরে গেলাম। কিন্তু উনি যেই "৯×৪= ৩৬ না লিখে ৩৪ লিখলেন, পেছনের দিকে আমরা ক'জন হাসাহাসি শুরু করলাম। আমি অংকের মকবুল স্যারের দিকে চেয়ে দেখি উনি স্টেজের হেড স্যারের দিকে তাকিয়ে আছেন। চোখে তার 'সুধরে দেবার নিরব অনুমতি'র প্রার্থনা।
কিন্তু হেড স্যার কোন 'রা' করলেন না। শুধু দেখছেন।
স্টেজে হেড স্যারের পাশে ইউএনও বসা। প্রধান অতিথি।

৯×৩= ২৭
৯×৪= ৩৪

এর দু' ঘর পরে গিয়ে আবারো স্যার আরেকটা ভুল করলেন। ছয় ন'য়ে ৫৪'র পরে সাত ন'য়ের পরিবর্তে লিখেছেন ৯×৬= ৬৩..!
এবার আমাদের দলেরি লোক বেশি। অধিকাংশই হেসে উঠলাম। হেড স্যারের লাল চোখে হাসির ধমক যা একটু কমলো তবে তাকে ঠিক 'চুপ করা' বলা যাবে না।

৯×৫= ৪৫
৯×৬= ৫৪
৯×৬= ৬৩
৯×৮= ৭২
৯×৯= ৮১
৯×১০= ৯০

লেখা শেষ করে মুচকি হাসতে হাসতে চলে গেলেন বক্তৃতা দেবার নির্ধারিত স্থানে। আমরা পাজিরা তখনো মিটিমিটি হেসে চলেছি!

"দেখো, আমি মাত্র দুটো ভুল করেছি।"___সম্মুখের সবার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে শুরু করলেন।

"তাতেই তোমরা সবাই হাসতেছ।"____আমাদের দুষ্টুমিকে পাত্তা না-দেয়া চিরচেনা সেই হাসি দেখা গেল। "কিন্তু আটবার সঠিক লিখেছি আমি। আটবার...! তার মানে আমি ৮০% ঠিক...তাই তো মকবুল সাহেব?"_____বা'পাশে দাঁড়ানো অংক স্যারের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন। স্যার যেন উদ্ভ্রান্তভাবে শুধু ঘাড় নেড়ে সায় দিলেন।

"হ্যাঁ, ৮০ শতাংশ সফল আমি।"___ স্বগোতোক্তির মতো করে নিজেকে স্বীকৃতি দেবার মতো বললেন। "কিন্তু আমি মাত্র দু'টো ভুল করেছি আর তাতেই তোমরা হেসে খুন!" এখন একদম নিরব সবাই।

"আজ তোমরা আরো বড় লক্ষ্যে অন্যত্র যাবে। বাইরের দুনিয়া সম্পর্কে এটা থেকে শিক্ষা নিয়ে যাও। বাইরের দুনিয়া অনেকাংশে এমনি পাবে।"____স্বভাবগত তার সেই ব‍্যাখ‍্যা প্রথম খেয়াল হল আমার। "তোমরা যদি ৮০ টা ঠিক কাজ করার পরে মাত্র দু'-একটা ভুল করো তো সবাই তোমাদের ওই ভুলটা নিয়েই কথা বলবে। সাফল্য দিয়ে বিচার করার লোক পৃথিবীতে কমই পাবে।"

"আবার কেউ কেউ বলবে 'ন'য়ে ছ'য়ে তেষট্টি' করো।" ______বোর্ডে ইশারা করলেন। "মানে তারা শুধু ফলটাই চাইবে। তাদের কাছে ফলটাই আসল; কী উপায়ে করেছো, কার ক্ষতি করে করেছো, সেটা তারা দেখবে না! ...দেখতে চাইবে না!"

"সব সময় মনে রাখবে, ভুল তো ভুল-ই। কেউ তা জানুক আর না-জানুক, কেউ তা মানুক আর না-মানুক; তুমি তো জানো। তুমি তো অস্বীকার করতে পারো না!____অন্তত নিজেকে ভুলিও না। নিজেকে ফাঁকি দিও না। কেউ না মানলেও ভুল কখনো ঠিক হয়ে যায় না। ঠিক যেমনে আমার 'ন'য়ে ছ'য়ে তেষট্টি'র ভুলকে তোমরা ঠিক মানলে না___ঠিক সেভাবে।"

একটু যেন থামলেন।
"ভালো থে...।" ____কথা শেষ করতে পারলেন না।

স্যারের চোখ অনুসরণ করে দেখি, আমার পরের সারিতে বসা ভোলা "হাত তুলে" আছে। সব কিছুতেই ওর একটা-না-একটা প্রশ্ন থাকবেই থাকবে! তাই বলে বিদায় অনুষ্ঠানেও...! ___বিরক্তি লাগলো।

"কে? রওসদ?"____হাসলে স‍্যারকে অসম্ভব সুন্দর লাগে! ওর প্রশ্ন বানের কথা স্যার এ ক'দিনেই জেনে গেছেন। পছন্দও করেন।

"বলো রওসদ। বলো..."

"স্যার! এমন পরিস্থিতিতে করণীয় কী, তা তো বললেন না।"

'ঠিক এমনটাই যেন আশা করেছিলেন'___এমনিভাবে মাথা দুলিয়ে মুচকি হেসে বললেন, "কী করছো' সেটা যদি তুমি পরিপূর্ণ সচেতনভাবে করতে পারো তাহলে কী করণীয় তা তোমাকে খুঁজতে হবে না। আশপাশের লোকজন যে যাই ভাবুক, যে যাই করুক না কেন, দিন শেষে এমনিতেই আসবে।" ___তিনি নিজের মুখের হাসির দিকে ইঙ্গিত করলেন।

"শুধু সচেতনভাবে কোরো।"
"ঠিকাছে। আই অ্যাম প্রাউড অল অফ ইউ, বয়েস! ভালো থেকো।"



স্যার সবার উদ্দেশ্যেই সেদিন ওই "প্রাউড অল অফ ইঊ" বলেছিলেন। কিন্তু জীবনের মধ্য গগণে এসে কাল বুঝলুম, স্যারের সেদিনের ওই "প্রাইডটা"র আসল উদ্দেশ্যটা ছিল ভোলা। আমরা ছিলেম মাত্র শুধুই শ্রোতা। কেন?___ সেটা না হয় অন্যদিনের জন্য তোলা রইলো।



পুনশ্চ: লেখাটি "ভোলার ডায়েরি" নামে একটা সিরিজ গল্পের অংশ। এই অংশে বর্ণিত "রওসদ" তার বন্ধুদের কাছে "ভোলা" নামে পরিচিত।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×