somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোটনেচ্ছুক ঝরে যাওয়া কলিটি...

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাত্র সাতটি টেস্ট আর ২৬টি ওয়ানডে খেলা জেমস টেলরকে, ক্রিকেটের একান্ত মনোযোগী ছাত্ররা ছাড়া অনেকেই না-ও চিনতে পারেন । কারণ মনে রাখার মতো তেমন কিছু হয়তো তিনি করতে পারেননি । তবে অনেক কিছু করার আশা জাগিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন । সবচেয়ে বড় কথা ক্রিকেটের এমন ধুন্ধুমার মারকাটারী যুগেও টেলর ছিলেন সেই আদ্যিকালের ব্যাকরণ-মানা ব্যাটসম্যানদের একজন । সেই তিনি নাকি হৃদপিন্ডের কি এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন ! তাও আবার জানতে পারলেন গত সপ্তাহে । এবং বিদায় বলে দিলেন তাঁর আজন্ম ভালবাসা ব্যাট-বলের ক্রিকেট কে । হায়, এ ধরণী কত নিষ্ঠুর !
ঘটনার ঘনঘটায় হয়তো অনেকটাই বিহ্বল টেলর নিজেই । টুইট করেছেন... “বলা ভালো, এটা সবচেয়ে কঠিন সপ্তাহ আমার জীবনে । আমার পৃথিবী পুরো বদলে গেল । কিন্তু আমি এখানে থাকতে চাই, এবং ব্যাটিং করতে চাই” । শেষে আবার হ্যাশ ট্যাগে ‘লাইফ টু শর্ট’ বলে ভীষণ জোরে নাড়া দিয়ে বসেছেন ক্রিকেটপ্রেমীদের চিত্তটাকেও ।



প্রতিশ্রতিশীল এমন একজন ক্রিকেটারের এভাবে বিদায়ে পুরো বিশ্ব ক্রিকেটই কিছুটা শোকস্তদ্ধ । কেউ হয়েছেন হতবাক, কেউ গেছেন চমকে, কেউ যুগিয়েছেন সাহস, কেউ আবার জানিয়েছেন অকৃত্রিম শুভকামনা । বর্তমান থেকে সাবেক, অনেক ক্রিকেটারই টেলরকে জানিয়েছেন শুভাশীষ ও সহমর্মিতা ।

‘প্রিয় ভাই, খুব দুঃখ পেলাম খবরটা শুনে । তোমাকে জানাই শুভকামনা । দৃঢ় মনোবলের সাথেই তুমি খেলেছিলে এবং সেটাই ধরে রাখো । শান্তি এবং ভালবাসা’ । -হাশিম আমলা
‘জেমস টেলর সম্পর্কে ভয়ংকর এক সংবাদ শুনলাম । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাকে জানাচ্ছি শুভকামনা’ । -মাহেলা জয়াবর্ধনে
জেমস টেলরের জন্য রইল শুভকামনা । তাঁর অবস্থা সম্পর্কে খুব খারাপ সংবাদ পেলাম । এবং ফলে তাঁর অবসরও নিতে হলো, এমন এক কাজ থেকে যা সে করতে ভালবাসত ! -মিচেল জনসন
‘খারাপ লাগলো খবরটা শুনে । তোমার বিপক্ষে খেলার সময়টা আনন্দের ছিল, মেট ! তোমার জন্য শুভকামনা এবং আমাদের প্রার্থনা রইল’ । -জে পি ডুমিনি
‘টেলর সম্পর্কে খবরটা শুনে খারাপ লাগলো । দ্রুত আরোগ্য কামনা করছি’ । -স্টিভ স্মিথ
‘শকড হলাম টেলরের খবরটা শুনে’ । -রোহিত শর্মা
‘খুব অসন্তুষ্ট হলাম, আজ টেলর সম্পর্কে খবরটা শুনে । এটা রুঢ় এবং পুরোপুরি অন্যায় । তোমার সুসময় কামনা করছি, মেট !’ –স্টিভেন ফিন
‘ভীষন মেধাবী এবং চূড়ান্ত পেশাদার একজন । খেলাটা তোমাকে মিস করবে’ । -জস বাটলার
‘এটা দেখে খুব খারাপ লাগছে যে, ক্যারিয়ারটা বড্ড ছোট হয়ে গেল হার্টের একটা অসুখের কারণে । তোমার জন্য শুভকামনা, চ্যাম্প !’ -ফ্যাফ ডু প্লেসিস
‘খুব দুঃখ পেলাম টেলর সম্পর্কে ভয়ংকর খবরটা শুনে । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি । এবং ভবিষ্যতের জন্য রইল শুভকামনা’ । -কেভিন পিটারসেন


সবার এমন অকুন্ঠ সমর্থন ও ভালবাসায় কিছুটা আপ্লুতই বুঝি হয়ে গেছেন জেমস টেলর । তাঁর টুইটারে তিনি লিখেছেন, “তোমাদের সকলের সহযোগিতা গ্রহন করে আমি উচ্ছসিত । তোমরা হয়তো বুঝতে পারছ না, এটা আমার কাছে কতটা অর্থ বহন করে । এবং কতটা সাহায্য করেছে । সবাইকে ধন্যবাদ !”

আপনার আরোগ্য ও শান্তি কামনা করছি, টেলর ! ফিরে আসুন আমাদের মাঝে । ফিরে আসুন আপনার প্রিয় সবুজ মাঠে, ভালবাসার ব্যাটটি হাতে ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×