somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তিম সূর্যের উত্থান

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকইনফোর এ মাসের 'দ্যা ক্রিকেট মান্থলি'তে মোহাম্মদ ইসাম ও সিদ্ধার্থ মনগা মিলে একটা বিশাল আর্টিক্যাল লিখেছেন । যার শিরোনাম দিয়েছেন 'রেড সান রাইজিং', ভালো বাংলা করলে দাঁড়ায় 'রক্তিম সূর্যের উত্থান' । এ মাসের কাভার স্টোরি হিসেবে লেখাটি এসেছে সেখানে ।
সেই আর্টিক্যাল থেকে কিছু কিছু বিষয় কোড করছি । হয়তো এতে আপনার পড়ার আগ্রহটা আরো বাড়বে । :)

শুধু দলপতি হিসেবে নয়, আমাদের ক্যাপ্টেন কিং মাশরাফি'র জীবন-দর্শনও যে অন্যরকম, তা আরো একবার প্রমাণিত হলো তাঁর এই কথায়,
"জীবনটা যদি, একশতলা একটা ভবন হয়, তাহলে ক্রিকেট হচ্ছে সেই একশতলা ভবনের মাত্র দুটি তলা । অবশ্যই কিছু কিছু প্লেয়ারের কাছে ক্রিকেটই সবকিছু । তবুও এর বাইরেও তাদের একটা জীবন আছে, বাবা-মা আছেন, স্ত্রী-সন্তান আছে । সে হিসেবে বলতে গেলে তো ক্রিকেট কিছুই না । তাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, প্রতি মুহূর্তে আমাদের বেঁচে থাকা ।"

তামিম ইকবাল কি বলছে দেখুন,
"টানা ৪০টা ম্যাচ হারার পরও ৪১তম ম্যাচে আপনি ঠিক ভরা গ্যালারীই দেখতে পাবেন । বিশ্বের আর কোন দেশেই আপনি এটা দেখবেন না যে, প্রিয় দলের হেরে যাওয়ার পর প্রতিটি মানুষই কাঁদছে !"

আমাদের ক্রিকেটের সমস্যাগুলো বহু পুরনো, এবং চিহ্নিত । আমাদেরই উদাসীনতার কারণে সমস্যাগুলো সমাধানের মুখ দেখেনি । সেজন্যেই হয়তো দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরীয়ান আমিনুল ইসলাম বলেছেন,
"আমার তো মনে হয়, এই ২০১৬তে যদি আমরা টেস্ট স্ট্যাটাস পেতাম, তাহলেও একই ধরণের সমস্যা পোহাতে হতো আমাদের ।"

গত বছরটিতে আমাদের অসাধারণ সাফল্যের অন্তরালের রুপকার বলা হয় চন্ডিকা হাথুরুসিংহে কে । সেই তিনি কোচ হয়ে এসে কি ভেবেছিলেন জানেন ? পড়ুন তাঁর জবানিতেই,
"আমি কয়েকটি পরিবর্তন আনতে চেয়েছিলাম । তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো, আমি নিশ্চিত করতে চেষ্টা করেছি যে, প্লেয়াররা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায় । সেটা ক্রিকেট পাগল জনতার কাছ থেকে হোক, হোক বোর্ড কিংবা নির্বাচকদের কাছ থেকে ।"

এছাড়াও আরো অনেক কিছুই পাবেন লেখাটিতে । দারুণ প্রাঞ্জল লেখনীতে বাংলাদেশ-ক্রিকেটের দীর্ঘ পথচলা-ই মনে করিয়ে দেবে আপনাকে । উত্থান-পতন, সমস্যা-উত্তরণ... অনেক অনেক কিছুই উঠে এসেছে এই লেখায় । বাংলাদেশ ক্রিকেটের কন্টকাকীর্ণ পথচলা কিছুটা বুঝতে সাহায্যও করতে পারে, এই লেখা ।

অনেক বড় লেখা বলে ধৈর্য্য ধরে রাখা মুশকিল, তবে ধৈর্য্য ধরে পড়তে পারলে, দারুণ পরিতৃপ্তির নিশ্চয়তা দিতে পারি । কিসের পরিতৃপ্তি ? আরে ভাই, ভালো লেখা পড়ার একটা পরিতৃপ্তি আছে না !

পুনশ্চ : আগ্রহী কেউ যদি এই পুরো লেখায়, এখনো আর্টিক্যালটার লিংক না পেয়ে থাকেন তাঁরা ক্লিক করতে পারেন নীচের এই লিংকে ।
Red sun rising
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×