somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলা যে যায় : ০৫

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হু হু করে ঠান্ডা বাতাস বইছে। কাঁপছে শরীর। তবু বসে আছি বাড়ির উঠোনে, পূর্ণিমা দেখছি। কী যে ভালো লাগছে!

জীবন আসলে চমৎকার, কথা হচ্ছে মানুষ সেটাকে কীভাবে উপভোগ করছে। কেউ যদি দশটা-ছ’টা চাকরি করে শান্তি খুঁজে কিংবা পয়সার পেছনে ছোটাকেই একমাত্র লক্ষ্য ভাবে, তাহলে তার উপভোগ আর জীবনকে জীবনের মতো উপভোগে পার্থক্য তো থাকবেই। মহান সৃষ্টিকর্তা পৃথিবীটাকে কত সুন্দর আর মনোরম করে সাজিয়েছেন। কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য! এখন মানুষ যদি পৃথিবীর এই সমস্ত সৌন্দর্য্যের দিকে লক্ষ্য না করে, তাহলে জীবন তার কাছে তেতো কিংবা বিতৃষ্ণার হতেই পারে। সেটা জীবন কিংবা পৃথিবীর দোষ নয়, বরং যাপন আর দৃষ্টিভঙ্গীর দোষ!

সকালে মনে হচ্ছিল প্রায় মরেই গেছি। সেখান থেকে কোন দৈববলে বেঁচে উঠলাম, সে একমাত্র মহান ক্ষমতাধরই জানেন। সারাদিন শুয়েই কেটে গেল। আজ মসজিদেও যাওয়া হয়নি। বহুদিন পর ঘরে নামায আদায় করেছি। তাও শুয়ে শুয়ে, ইশারায়। আরিফের বউ নড়তেই দেবে না যেন! মেয়েটা আসলেই আমার মা। পুনর্জন্মে বিশ্বাস নেই, নইলে বলতাম আমার মা-ই আবার ওর রুপ ধরে ফিরে এসেছে।

রাতের খাবারের পর মশারী, বিছানা ঠিকঠাক করে দিচ্ছিল। কি কারণে জানালা খুলেছিল জানি না, তবে তাতে আমি বুঝে গেলাম এমন রাতে এভাবে শুয়ে থাকা অন্যায়! আরিফের বউ এই কনকনে ঠান্ডায় কিছুতেই বসতে দেবে না। অনেক অনুরোধের পর রাজী হলো। “পঞ্চান্ন বছর পার করে ফেললাম। জীবনে কত কারণে-অকারণে রাত জেগেছি। অথচ কখনো এমন সৌন্দর্য্য উপভোগের জন্য রাত জাগতে ইচ্ছে হয়নি। আজ ইচ্ছে হচ্ছে মা, তুই না করিস না!”
সে ‘হ্যাঁ’ বলার পর যে কান্ড শুরু করলো, তা আগে জানলে অবশ্য কিছুতেই এই আবদার করতাম না। মহা হুলস্থুল ফেলে দিল। উঠোনে চেয়ার পাতল। চেয়ারে একটা কম্বল রাখল। আমার সোয়েটার পরতে হলো, তার উপর শাল জড়াতে হলো। কোত্থেকে হাত মৌজা, পা মৌজা নিয়ে এসেছে, সেসবও পরতে হলো। কানটুপি পরার পর চোখ বাদে শরীরে আর কোনো জায়গা দেখি খালি নেই। এত কান্ডের পরও তার তৃপ্তি নেই, বসার পর বিশাল এক কম্বল দিয়ে ঢেকে দিল আপাদমস্তক!

ইচ্ছে হলো চিৎকার করে কেঁদে উঠি! এত ভালোবাসা, শ্রদ্ধা, মায়া-মমতা আমার মতো অধমের কপালে ছিল! সত্যি, কপাল বটে আমার!

আমি জানি মেয়েটা এখনো জেগে আছে। আমি ঘুমুতে গেলে হয়তো ঘুমুবে। আরিফ আর বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না।
কত সুন্দর এই গোলগাল চাঁদ! গাছের পাতার ফাঁকে ফাঁকে দেখলে অদ্ভুত এক মোহ জাগে! কেমন নৈসর্গিক মনে হচ্ছে এই পরিবেশ। চারপাশ কেমন শুনশান, চাঁদের আলোয় ভরে উঠেছে এই উঠোন।

এত কিছু গায়ে জড়ানোর পরও ঠান্ডা হাওয়ার ঝাপ্টা ভালোই অনুভূত হচ্ছে। মনের অলিন্দে মহা আনন্দের মহা সংগীত স্পষ্ট টের পাচ্ছি। ইশ, জীবন কত্ত সুন্দর! বয়সটা সাড়ে চার যুগ পেরোনের আগে যদি জানতাম!

“চাচা, ঠান্ডা লেগে যাবে, চলে আসেন না! অনেকক্ষণ হয়েছে তো।” ঘরের দাওয়ায় দাঁড়িয়ে ডাকছে আমার মা। হেসে জবাব দিই, “তুই ঘুমিয়ে যা, মা। আমার আরো অনেক সময় লাগবে।” মেয়েটা কিছু বলল না। খানিক ক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর চলে গেল। কেন যেন আমার মনে হলো মেয়েটা ভেতরে গিয়ে কান্না করবে।
আচ্ছা এটা কি ঠিক হচ্ছে? শুধু শুধু মেয়েটাকে কষ্ট দেয়া! জীবন কি কেবলমাত্র নিজের আনন্দের জন্য? উপভোগ-মন্ত্র মানে কি কেবল নিজে বাঁচা? নিজের মতো বাঁচা?

সকালে জ্ঞান হারানোর আগেই বুঝেছিলাম, মেয়েটা কান্না করছে। জ্ঞান ফেরার পরও দেখলাম তাই। চিৎকার করে, বাড়ি মাথায় তোলা কান্না না, সব হারানোর বেদনায় বহু কষ্টে চেপে রাখা বিষম কান্না। ডাক্তার এসেছিল, বলেছেন, উচ্চ চাপ থেকে নাকি হঠাৎ অমন হাঁসফাঁস অবস্থা। তাই চাপ মুক্ত থাকার কথা বলে গেছেন। আমি তো চাপ মুক্তই। আসলেই কি? সুরাইয়ার গ্রামে আসার ব্যাপারটাতে কোনো ভয়ের কারণ নেই?

মেয়েটাকে শুধু শুধু কষ্ট দেয়ার কোনো মানে হয় না। অনেক হয়েছে, এবার ভেতরে যাই।

বাবার সাথে নাকি ওর খুব ভাব ছিল। বিয়ের দু’দিনের মাথায় বাবা মারা গেলেন। এক ফোঁটা চোখের পানিও নাকি ফেলেনি মেয়েটা! কি পরিমাণ ব্যথা যে মেয়েটা চেপে রেখেছে সেটা আগে কখনো বুঝতে পারিনি। যখন থেকে তার ছেলে হয়েছি, মেয়েটার ব্যথা-আনন্দ, সুখ-দুখ বুঝতে পারছি খানিকটা। এই ব্যাপারটা কেন ঘটছে, কীভাবে ঘটছে, জানি না!
আমার মধ্যে নিজের বাবাকে খুঁজে পেতে চেষ্টা করছে সে, সাথে আমার কিছু হলে ওর বাবা হারানোর শোকটাও কি উথলে উঠছে? কে যেন গেয়েছিলেন, ‘যার চলে যায় সে-ই বোঝে হায়, বিচ্ছেদে কী যন্ত্রণা!’ আমি প্রথম বুঝেছিলাম, বাবাকে হারানোর পর!

বসে বসে এই বুড়ো বয়সে চাঁদের রুপ দেখে আর কাজ নেই। রাত অনেক হয়েছে। ভাবাভাবিও তো আর কম হলো না। তার চেয়ে তাহাজ্জুদ পড়া যায় কিনা দেখি! সেটা বরং কাজে দেবে।

“কই মা! একটু আয় তো। যেভাবে কম্বল দিয়ে চেয়ার সহ মুড়িয়ে দিয়েছিস, নিজেকে জালের ভেতর আটকে পড়া মাছ মনে হচ্ছে।”
কট করে দরজা খোলার আওয়াজ পেলাম। “আসছি চাচা!” নীরবে কম্বলের ঘের খুলছে। মুক্ত হয়ে আরেকবার আকাশটাকে দেখলাম। আহা, কী অদ্ভুত সৌন্দর্য্য! বুকটা কেমন যেন করে উঠল! এমন জোছনা কালেই কি ‘চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে’ গান লেখা হয়েছিল?

“চাচা, ফ্লাস্কে পানি রাখা আছে। অযু করতে চাইলে ওই পানি দিয়ে করতে পারবেন।” চেয়ারের উপর রেখে কম্বল ভাঁজ করতে করতে বলল আরিফের বউ। “ঠিক আছে, মা।” বলতে বলতে বুকের ভেতর তোলপাড় টের পাই। এত যত্ন, এত মায়া!
আহা, জীবন! মায়ার কাঙাল হলেও চেয়েছিলাম মায়ার চাদর থেকে পালাতে। কিন্তু তা আর হলো কই? মায়া ঠিক চাদর বাড়িয়ে দিয়ে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেললো! এই মেয়ে এমনই এক মায়াবতী যে, ইহলোকে এই বন্ধন থেকে মুক্তি পাবো বলে আর মনে হয় না।

বেলা যে যায়... : ০৪
বেলা যে যায়... : ০৩
বেলা যে যায়... : ০২
বেলা যে যায়... : ০১
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×