somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত লেখক

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই ‘ghost writer বা ভূত লেখক’ এর কথা শুনেছেন। কেউ কেউ দেখেও থাকবেন। যে সকল লেখক অন্যের জন্য লিখে দেন তারা সেই লেখক। এঁরা অনেক কষ্টে থাকেন। কোথাও লেখা প্রকাশ পায় না। কেউ জিজ্ঞেস করেন না। অনেক আশা-প্রত্যাশার মৃত্যু নিজের বুকে ধারন করেন। মন-সাধ-আহলাদ কফিনে বেঁধে দৃষ্টি ভেজান।

নিজের লেখা অন্যের নামে যখন প্রকাশিত হয়, কেমন লাগে? উপলব্ধি? এমন অনুভূতির কথা বলি। তখন একটি দৈনিকে কাজ করি। অনেক কবি-সাহিত্যিক-লেখক-নিবন্ধ প্রদায়ক আসেন। চা-সিগারেট চলে। সরস আড্ডা। এসবের ফাঁকে সম্পাদকীয় লিখি। অন্যের লেখা সম্পাদনা করি। পরিচয় হলো, এক প্রেস-মালিকের সঙ্গে। শহরের নামিদামি প্রেস। তাঁর একটি প্রতিবন্ধী উন্নয়নের সংস্থা আছে। তিনি পরিচালক।

একদিন চেপে ধরলেন, তাঁর জন্য একটি বক্তৃতা লিখে দিতে হবে। অনুরোধে ঢেঁকি গেলা। না বলতে পারি না। সৌজন্যতার খাতিরে লিখে দিলাম। তারপর এক সন্ধেয় যথারীতি শহরের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান। দর্শকের সারিতে ভিআইপি সিটে বসে আছি। পরিচালক উঠলেন। ভাষণ পড়লেন। পরের লাইনে কী আছে সব মনে পড়ছে আমার। অদ্ভুত-কিম্ভুত উপলব্ধি। এই হলো ভূত লেখক। দেশের বড় বড় রাজনীতিক যে সকল ভাষণ পড়েন, সে-সবের বেশিরভাগ ভূতগণ লেখেন। বিশ্বাস হয় না। চোখ-কান খোলা রাখুন। বুঝতে পারবেন।

তারপর অন্য এক ঘটনা। বিকল্প পেশা হিসেবে বিভিন্ন এনজিওর জন্য প্রকল্প প্রস্তাবনা, ব্রুশিয়র, প্রোফাইল, প্রতিবেদন, পলিসি ম্যানুয়াল লিখে দিই। দুটো পয়সা পাই। এক পরিচালক, যিনি আবার বেসরকারি কলেজের শিক্ষক; কাজ দিলেন। একটি শিরোনাম। তার উপর প্রবন্ধ লিখে দিতে হবে। অগ্রিম টাকা পেলাম। লেখা হলো। সম্পাদনা হলো। রেফারেন্স নির্ঘন্ট সব হলো। তিনি গোস্ত-ভাত খাওয়ান। কমলা-আপেল-মিষ্টি। কত কি! পরে জানলাম, এটি তার এমফিল থিসিসের কাজ। কোনোদিন আর যাই না। অনেকদিন পর রাতে হাজির। এবার একটি প্রবন্ধ লিখে দিতে হবে।আগের তুলনায় আরও সহজ বিষয়। অভাবগ্রস্ত মানুষ কী করি! বললাম, -

‘ভাই পারব না। উইনরক-এর জন্য পিপি লিখছি।’

তিনি বেশ তাগাদা দিলেন। অনেক সম্মানীর লোভ। কিন্ত টলে ওঠা সম্ভব নয়। তারপর দেড়-দুই বছর চলে গেল। একদিন মোবাইল বেজে ওঠে।

‘কী ভাই আসেন না যে...আসবেন। আমার পিএইডি হয়ে গেছে।’

কৌতূহল বড় নাছোরবান্দা। গেলাম। দেখি, পাঁচ-ছয় শত পাতার বিশাল স্ক্রিপ্ট। সুন্দর করে বাইন্ডিং। তার এনজিও-র একজন সিনিয়র কর্মকর্তা পাশে বসে আছেন। তিনি এগিয়ে দিলেন সেই বই। জিজ্ঞেস করি, -

‘কে করে দিল?’
‘আ রে ভাই আপনার মতো কত মানুষ আছে। রংপুরের এক প্রফেসর করে দিল। তিনিও পিএইচ ডি।’

কথা মুখে এসেছে, কত খরচ হলো? বললাম না। এ দেশে অনেককিছু হয়। টাকা থাকলে কত কি! গাঁজাখোরও কবি-সাহিত্যিক হতে পারেন। টাকা না থাকলে লেখার জন্য নিবেদিত মানুষ ভূত লেখক হোন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×