মাননীয় প্রধানমন্ত্রী,
আমরাও চাই আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক, শিক্ষিত হোক। তবে সেই শিক্ষা যেন হয় প্রকৃত শিক্ষা। আপনারা পাবলিক পরীক্ষায় প্রশ্ন-পত্র ফাঁস ঠেকাতে পারছেন না, সেই ব্যর্থতা আপনাদের। শুধু পাবলিক পরীক্ষার আয়োজন করে পাশের হার বাড়ালে হবে না। শিক্ষার্থীরা আজ ছোটকাল থেকে প্রশ্ন-পত্র ফাঁসের সাথে জড়িয়ে যাচ্ছে। ফলে এইসব শিশু নৈতিকভাবে কতটুকু শিক্ষিত হবে তা খুবই চিন্তার বিষয়।
বাস্তব একটা গল্প:
গত মাসে পঞ্চম শ্রেণির আমার এক শিক্ষার্থীর মা অভিযোগ দিল ছেলে বাসায় পড়ে না। আমি ওকে জিঞ্জেস করতে সে উত্তর দিল- স্যার আমি পরীক্ষার আগের দিন পড়ব! আমি বললাম তুমি কি এতে ভালো ফলাফল করতে পারবা? সে বলল স্যার পরীক্ষার আগে তো প্রশ্ন পাই যাবো।
আমি তাজ্জব, এইটুকুন বাচ্চা কি বা বোঝে। কোথায় থেকেই বা সে প্রশ্ন পাবে। তবে তার বদ্ধমূল ধারনা সে প্রশ্ন পাবে আর তাতে সে পরীক্ষার আগের দিন পড়েই খুব ভালো ফলাফল করবে। আমি জানি না এই ছেলে বড় হয়ে হয়তো শিক্ষিত হবে, তবে সে গোড়া থেকে যে অপরাধগুলা শিখে যাচ্ছে তা তার জীবনে যদি লালন-পালন করে তাহলে চিন্তা করুন আমাদের শিক্ষিত জনগোষ্ঠী কতটা দুর্নীতিগ্রস্থ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


