somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৬০ ডিগ্রি হা হা কার !!!

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ক্রিকেট কতটা শৈল্পিক এবং কতটা সহজ হতে পারে এবি ডি ভিলিয়ার্সের দৃষ্টিনন্দিত ক্রিকেট কারিশমা না দেখলে বুঝতাম না। আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স সংক্ষেপে এবি ডি ভিলিয়ার্স আরো সংক্ষেপ এবং সহজে এবি আর ক্রিকেটকেও তিনি সহজ করেছেন সব ফরম্যাট এবং সব ক্ষেত্রে। ব্যাটিং,উইকেট রক্ষক,ফিল্ডিং এমনকি বোলিং; ক্রিকেটে এহেন কোন জায়গা নেই যে তার পদচারনা না আছে। আর রেকর্ডের দিক থেকেও এবি’র রয়েছে তকমা লাগানো সব কীর্তি।
ব্যাটকে তলোয়ার বানিয়ে ক্রিকেটের ২২ গজের ক্রিজে ৩৬০ ডিগ্রি এ্যাগেল মাঠে প্রতিপক্ষ বোলারদের বলকে যাচ্ছেতাই বানিয়ে নিজের খেয়ালখুশি মতো সব এ্যাঙ্গেলে বাউন্ডারি মারা তার কাছে যেন মুড়িমুড়কি মতো। ইচ্ছে করলেই যেন বলকে ব্যাটের স্রোতে ভাসিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে পাঠাতে পারেন। আর সেজন্য তো এবি’র চেয়ে ৩৬০ ডিগ্রিতেই পরিচিতি তার বেশি।
এই ক্রিকেট বিস্ফোরকের ব্যাটিংয়ের জ্বলকানি, ব্যাটিং তান্ডবে বিপক্ষ দলকে নাস্তানাবুদ করার শিরোনাম গণমাধ্যমে অহরহ ই চোখে পড়ে। সবচেয়ে কম বলে সেঞ্চুরির মালিক এখন তিনি (৩১ বলে ১০০) ভাগ বসিয়েছেন কম বলে হাফসেঞ্চুরির (১৬ বলে ৫০) রেকর্ডে পাশাপাশি দ্রুততম ১৫০ (৬৪বল) রানের রেকর্ডও তার দখলে; যা এক ইনিংসে একই সাথে। এছাড়া রয়েছে একদিনের বিশ্বকাপ ইতিহাসে তার অসাধারণ সব কীর্তি। ২০১৫ সালের বিশ্বকাপে ৮২ বলে ৯৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ও দলকে নির্ধারিত ৫০ ওভারে ৩৪১/৬ নিয়ে যান। খেলায় তিনি যে-কোন বিশ্বকাপ প্রতিযোগিতায় সর্বাধিক ২০ ছক্কা মেরে রেকর্ড গড়েন। এছাড়াও সকল বিশ্বকাপে সর্বাধিক ছক্কা (৩৬) হাঁকান তিনি। পরবর্তীতে বোলিং করতে এসে ৩ ওভারে ২/১৫ লাভ করেন।
আর উইকেট রক্ষক হিসেবে "এবি ডি ভিলিয়ার্স একটি টেস্ট ম্যাচে সর্বাধিক আউট করে এখন বিশ্বরেকর্ডের সমান অংশীদার। বর্তমানে আরসি রাসেল ১৯৯৫/৯৬ মৌসুমে জোহানেসবার্গে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলায় ১১টি আউট করে এ রেকর্ডটি গড়েছিলেন।" এছাড়াও তিনি দ্বিতীয় ইনিংসে ১০৭ বলে অপরাজিত ১০৩ রান করেন। এর ফলে তিনিই বিশ্বের প্রথম উইকেট-রক্ষক হিসেবে এক টেস্টে সেঞ্চুরিসহ দশটি আউট করেন। আর ফিল্ডিংয়ে তিনি কম যাননি সেরা এবং চমকপ্রদ ক্যাচের কীর্তি তিনি হরহামেশাই লুফে নিয়েছে।
ক্রিকেটের আপাতমস্তক যেন ৩৬০ ডিগ্রিতেই তেই খুঁজে পাওয়া যায় আর নামটাও যেন যথার্থ। ক্রিকেট ইতিহাসে তারকা হিসেবে খচিত হয়েছে যেমন স্যার ডন ব্রাড ম্যান,ব্রায়ান লারা,শচিন টেন্ডুলকারের নাম তেমনি সম্প্রতি ক্রিকেট ইতিহাসে খচিত হওয়া এবি নামক তারকা যেন খসে পড়লো ক্রিকেট মহাকাশ থেকে। সব ধরনের ক্রিকেট থেকে তার অবসর নেয়া সবার কাছেই ধাক্কার মতো লাগছে কারণ ৩৬০ ডিগ্রির তান্ডব আর দেখা যাবে না আন্তজার্তিক ক্রিকেটে, দেখা যাবে না ৩৬০ ডিগ্রির শৈল্পিক ব্যাটিং কারিশমা। এ যেন ৩৬০ ডিগ্রি এ্যাগেল মাঠে ৩৬০ ডিগ্রির না থাকার হা হা কার !!!!


সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৮ ভোর ৫:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×