somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারকারা রাজনীতিতেও তারকা নাকি শুধুই বিজ্ঞাপন ?

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারকাদের মনোনয়ন ফরম তোলার হিড়িক পড়ে গেছে। তারকাদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ অভিনব নয়া কিছু নয়। আমাদের দেশে এর আগেও এমনকি বাইরের দেশেও তারকারা রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে আসছে অনেক আগে থেকেই। প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তারকারা রাজনীতিতেও তারকা নাকি শুধুই বিজ্ঞাপন ?

তারকাদের আদর্শিক জনপ্রিয়তার কৌশল হিসেবে বিজ্ঞাপনদাতারা তারকাদের ব্যবহার করে। কারণ এই আদর্শিক জনপ্রিয়তার কারণে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহ বৃদ্ধি পায়। গত কয়েক বছরের তুলনায় এবারের নির্বাচনে তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই তেমনি এবারের নির্বাচনকে কেন্দ্র করে করেছে অনেকেই দলবদল। বিজ্ঞাপনদাতাদের তারকাদের আদর্শিক জনপ্রিয়তার কৌশল কি রাজনীতিবিদরাই ব্যবহার করছে ?

যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে, তারকাদের তারকা খ্যাতি থেকে রাজনীতি বনে যাওয়ায় তাদের রাজনৈতিক সাফল্য কদাচিৎ বলা চলে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় হয়েও ভালো কোন অবস্থানে আসতে পারেনি এমন তারকাদের তালিকা দিনদিন কেবল দীর্ঘায়িতই হচ্ছে। কদাচিৎ সাফল্য পেয়েও তারা যে রাজিনীতি শক্তি কাজে লাগিয়ে বিশেষ করে সংস্কৃতি এবং ক্রিয়া অঙ্গনে শক্ত এবং সামঞ্জস্য উন্নয়ন করছে তা খোঁজে পাওয়া দুস্কর বললেই চলে।

তারকারা রাজনীতিতেও তারকা না হওয়ার কারণ খুঁজতে গেলে দেখা যাবে, প্রথমটি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ভাবে তারকাদের তেমন কোন শক্ত অবস্থান দেয় না বরং তারা শুধু তারাকাদের শাখের করাত অর্থাৎ বিজ্ঞাপন হিসেবেই কাজে লাগায়। অপরটি হচ্ছে, রাজনীতিতে জড়িয়ে পড়ায় বিশেষ করে বিনোদন জগতের বেশীর ভাগ তারকা ভুলেই বসেন তাদের আদর্শিক প্রতিষ্ঠিত হওয়ার স্থান কোথায় ছিলো। তাদের অনেকের ভ্রান্ত ধারণা এমন হয় রাজনীতি করলে বুঝি বিনোদন জগতের সব কাজ করা যাবে না পূর্বের মতো। কাজ কমিয়ে দেয়ার কারণে তারা একদিকে যেমন ভক্তদের হারান তেমনি প্রভাব পড়ে রাজনীতিতেও। ভক্তরা ভাবে এসব তারকার দিন বুঝি ফুরিয়ে গেছে। রাজনীতির লোকেরাও তখন সুযোগ নেন। ফলে দেখা যায়, তারকাদের রাজনীতির ভাগ্য মলিন হতে। তারকারা বড়জোর সংসদ সদস্য হওয়া অব্দি যার কারণে শক্ত কোন অবস্থানে গিয়ে পরিবর্তনের সুযোগ সংকুঞ্চিত হয়ে আসে।

এক্ষেত্রে আমাদের দেশের তারকাদের হিসেব-নিকেশে যেমন কিছুটা ভুল সিদ্ধান্ত আছে তেমনি আছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোরও। প্রয়োজন উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন।

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×