
ছবি: আমাদের একটি নাটকের শুটিং এর সময় মোবাইল দিয়ে তুলেছিলাম।
কাচের আয়নাটার মনটা অনেক ভালো। ওর মধ্যে নেই ছোট- বড়,ধনী ও গরিবের বিভেদ। যে যায় ওর সামনে তাকেই ও সাধুবাদ জানায়।
কে বড়,কে ছোট কোন কিছুই দেখে না ও। ও শুধু আপন মনে ভেসে বেড়াই ওর রাজ্যে। ও কারো মাঝে হাসি হয়ে আসে আবার কারো মাঝে দুখজ্বালা সাগরের পানির বন্যা বয়ে নিয়ে আসে। তবে ও স্বার্থপর নয়।
সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয় ও। কাউকে একবারের জন্যও মানা করে না। ও শুধু নিশ্চুপ হয়ে দেখে। ওর মধ্যে নেই হিংসা, নেই অহংকার। পৃথিবীর নিকৃষ্ট বস্তুর যে দাম ওর কাছে, ঠিক একই দাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত বস্তুর(প্রাণী) । ও সবার থেকে আলাদা।
সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়াই যেন ওর কাজ। কখনও প্রচন্ড হাসি আবার কখনও প্রচন্ড কান্না সবকিছুই ও শয়ে নিতে পারে। ওর কাছে পুরো পৃথিবীটাই এক। যে যেভাবে জ্বলে তাকে ও সেভাবেই জ্বালায়। ও কাউকে কম বা বেশী দেয় না। কারণ - ও স্বাথপর না। যে যেভাবে ওর সামনে হাজির হয়। ঠিক সেভাবেই তাকে সম্মান করে। খুব অদ্ভুত ও।
আরো অনেক কথায় বলা যায় ওকে নিয়ে।
দিনশেষে ও একটি ছোট্ট.....কাচের আয়না।
আমার একটাই প্রশ্ন........
তবে মানুষ কেন নয়?????
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




