প্রকৃত মানবতাবাদী মানুষদের কাছে আমার কিছু প্রশ্ন।
--আপনি কি আপনার পাশের বস্তিতে থাকা মেয়েটার মাথায় কখনও হাত বুলিয়ে জিজ্ঞাস করেছেন সে সকালে কি খেয়েছে?
--আপনি যে স্টেসন থেকে প্রতিদিন ট্রেন ধরেন সে স্টেসনের পাঁচ বছর বয়সী ছেঁড়া হাফ প্যান্ট পড়া ছেলেটাকে কি কখনও জিজ্ঞাস করেছেন সে কোথায় থাকে?
--আপনার সিগনালে আটকে থাকা গাড়িতে ফুল বিক্রি করতে আসা পিচ্চি মেয়েটিকে কি কখনও জিজ্ঞাস করেছেন সে স্কুলে যায় কিনা?
--আপনার হাত ধরে ভিক্ষা চাওয়া পঙ্গু ছেলেটাকে কি কখনও জিজ্ঞাস করেছেন যে সে ডাক্তার দেখিয়েছে কিনা?
.
আপনার উত্তর হ্যা কি না তাতে আমার কোন আগ্রহ নেই। কারন দিনশেষে মানবতার বুলি আওড়ানো আপনারাই কোন পথবাসী শিশু আপনার হাতে থাকা পাউরুটির এক টুকরা চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করবেন। কিন্তু সবাই আমার বা আপনার মত না।
কেউ কেউ আছেন যারা নিজের ভাগের খাবারটুকু ঐ বঞ্চিত শিশুদের জন্য তুলে রাখে। নিজের ভালবাসাটুকু ভালবাসার কাঙাল পথবাসী বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়।
.
এরকম একজনের সাথে পরিচয় করিয়ে দিতেই আজকের এই লেখার অবতারণা। লোক না বলে ছেলেটির নাম বলি পারভেজ খান। পিতৃ হারা এই ছেলেটি একশতের অধিক শিশুর পিতার দায়িত্ব পালন করে যাচ্ছে "শিশুর জন্য আমরা" সংগঠনকে নিয়ে। সম্পূর্ণ নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করা এই সংগঠন নিয়ে এক সময় প্রচুর অর্থাভাবে পড়েছিলেন পারভেজ ভাই। ঠিক তখনই এই পারভেজ ভাইয়ের লেখা একটা মেসেজ কোন এক ফেসবুক সেলিব্রেটির কাছে........
"ভাই কেউ আমার বাবুদের ভরন পোষনের জন্য অর্থ যোগান দিতে পারবে? যদি এই অর্থের বিনিময়ে তিনি প্রতিষ্ঠানটার মালিক হতে চান তবে তাকে মালিকানা দিয়ে দিব। আমার কোন পদ লাগবে না, আমি বিনা পারিশ্রমিকে শুধুমাত্র আমার বাবুগুলোর জন্য কাজ করে যাব। এরকম কেউ কি আছে??
এই ম্যাসেজ খুব নাড়া দিল আমাকে এবং আমার মত আরও কিছু প্রকৃত মানবতাবাদী মানুষকে। খরচের ভার পুরোটা তুলে নিলেন এরকম প্রায় ৫০-৬০ জন ডোনার। এখন যে কার্যক্রম গুলো চলছে তা পারভেজ ভাইয়ের ভাষায় উল্লেখ করি.....
।
"সংগঠনকে বুঝতে চাইলে পড়ুন,পর্ব-১
আমরা সংগঠনের শিশুদের সেবা দেয়ার ক্ষেত্রে সেবাকে অনেক বেশি কার্যকরী করতে শিশুদের প্রধান ২ ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ দুটো হলো দরিদ্র এবং পথবাসী শিশু। দরিদ্র বলতে আমরা এমন শিশুদের বুঝাই যারা ঘরে থাকে, অভিভাবক ( মা/ বাবা/ অন্যকেউ) শ্রমজীবী যাদের কোন নির্দিষ্ট পেশা নেই। পথবাসী শিশু বলতে আমরা পরিবার বহির্ভূতভাবে বেচে থাকা শিশুদের বুঝিয়ে থাকি। এই পর্বে দরিদ্র শিশুদের নিয়ে আমাদের কার্যক্রম উপস্থাপন করছি। আপনারা পরামর্শ প্রদান করবেন।
।
আপনারা অবগত আছেন আমরা ১০০ শিশু নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য শিশুদের অধিকার নিশ্চিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা সংগঠনকে প্রতিটা শিশুর কাছে পরিবারের মতো করে উপস্থাপন করছি। আমরা শিশুদের আদর করছি, শাষণ করছি। একটা পরিবার ঠিক যেমন তার সাধ্য অনুযায়ী ভরণ পোষণ করে ঠিক তেমনি আমরা পরিবারের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশুদের সেবা দিচ্ছি। যে সব শিশুর পরিবার নেই তাদের ভিন্ন পদ্ধতিতে সেবা দিচ্ছি আমরা। পরিবার আছে এমন শিশুদের প্রত্যেকেই অতি দরিদ্র। তারা শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার চেয়ে খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টাটাই করে থাকে। অভিজ্ঞতা থেকে দেখেছি এটাও নূন্যতম ভাবে করা পরিবারের জন্য প্রায় অসম্ভব। তারা কাজের খোজে সকালে বের হয় রাতে আসে, মাঝের সময়টাতে শিশুরা ছন্নছাড়া অবস্থায় ঘুরাঘুরি করে। সংগঠন ঠিক এখান থেকেই কাজটা শুরু করে। আমরা শিশুদের স্কুলে যেতে উদ্ভুদ্ধ করি। তারপর স্কুলে ভর্তি করি। এখন তারা নিয়মিত স্কুলে যায় কিনা, হোমওয়ার্ক করে স্কুলে যায় কিনা তা এটা খেয়াল রাখি আমরা। এ কাজটা সূচারুরুপে করতে আমরা স্কুলের শিক্ষকদের সাথে সমন্বয় করে থাকি। আমরা নিয়মিত স্কুলে যেয়ে শিক্ষকদের সাথে কথা বলে থাকি। সমস্যা ফাইন্ড আউট করে শিক্ষকদের সাথে সমন্বিত ভাবে কাজ করি। বাসায় বসে স্কুলের হোমওয়ার্ক যেনো ঠিক মতো করে নিয়ে যায় সেটা নিশ্চিত করতে আমরা সকালে এবং সন্ধ্যায় বস্তিতে গিয়ে ইন্ডিভিজুয়ালী প্রত্যেক শিশুকে পর্যবেক্ষণ এবং উদ্ভুদ্ধ করে থাকি। এখানে আমরা সমন্বয় করি অভিভাবকের সাথে। শিশুদের চাহিদা অনুযায়ী আমরা শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি। চাহিদা বলতে কিন্তু চাওয়ার সাথে সাথেই আমরা সব দিয়ে দিচ্ছিনা বরং পূর্বে শিশুকে সরবরাহ করা উপকরণ রিপোর্ট দেখে এবং পূর্বে সরবরাহকৃত উপকরণের ব্যবহার দেখে নতুন উপকরণ সরবরাহ করে থাকি। আমরা অভিভাবকের সাথে কথা বলি, শিশুদের উদ্ভুদ্ধ করি যেনো অপচয় না হয়। আমরা এতোটা পরিমানে সরবরাহ করিনা যাতে একটা শিশু কোন কিছু পাওয়াকে সহজ মনে করে।
।
আমরা শিশুদের নূন্যতম ভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহ করে থাকি। এক্ষেত্রে আমরা কেবল তাদের স্বাস্থ্য সম্মত চলাচলে অভ্যস্থ করতে কাজ করছি। তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করছিনা। সকালে ও রাতে দাতব্রাশ, টয়লেটে যাবার সময় জুতা পায়ে যাওয়া, বের হয়ে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, মাথায় সেম্পু ব্যাবহার করা, নিয়মিত গোসল করা, পরিপাটি থাকা এসব করছি। তারা অসুস্থ হলে পরিবারের সাথে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা চেষ্টা করছি নিয়মিত শিশুদের জন্য স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পেইন আয়োজনের আর বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে শিশুদের নিয়মিত চেকাপ করানো। দেখুন এখানেও আমরা পারিবারিক আবহ তৈরির চেষ্টা করছি।
।
আমরা শিশুদের মানসিকতায় পরিবর্তন আনতে তাদের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস সমূহ উৎযাপন করে থাকি। শিশুদের মানসিকতায় পরিবর্তন আনতে, তাদের মাঝে স্বপ্নকে জাগিয়ে তুলতে, নৈতিক জ্ঞানে বলিয়ান করতে প্রতি সপ্তাহে আমরা ক্যাম্পেইন পরিচালনা করে থাকি।
- ধন্যবাদ"
.
এবং ২য় পর্ব
সংগঠনকে বুঝতে চাইলে পড়ুন, পর্ব- ২
।
আমরা সংগঠনের শিশুদের সেবা দেয়ার ক্ষেত্রে সেবাকে অনেক বেশি কার্যকরী করতে শিশুদের প্রধান ২ ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ দুটো হলো দরিদ্র এবং পথবাসী শিশু। দরিদ্র বলতে আমরা এমন শিশুদের বুঝাই যারা ঘরে থাকে, অভিভাবক ( মা/ বাবা/ অন্যকেউ) শ্রমজীবী যাদের কোন নির্দিষ্ট পেশা নেই। পথবাসী শিশু বলতে আমরা পরিবার বহির্ভূতভাবে বেচে থাকা শিশুদের বুঝিয়ে থাকি। এই পর্বে পথবাসী শিশুদের নিয়ে আমাদের কার্যক্রম উপস্থাপন করছি। আপনারা পরামর্শ প্রদান করুন।
।
আমরা পথকে পথশিশু মুক্ত দেখতে চাই। আমাদের ইচ্ছা শিশুদের পরিবারে ফেরত পাঠানো। এ লক্ষ্যে কাজ করতে আমরা পথশিশুদেরও দুই ভাগে ভাগ করে নিয়েছি। যাদের অভিভাবক আছে এবং যাদের অভিভাবক নেই।
....
কার্যক্রম বিস্তারিতঃ
।
সকল পথবাসী শিশুর ক্ষেত্রেঃ
.
১। আমাদের কার্যক্রম পরিচালিত এলাকায় নিয়মিত অবস্থানরত শিশুদের তালিকা তৈরি।
২। এলাকায় নতুন শিশুর উপস্থিতি, অবস্থানকাল পর্যবেক্ষণ, তালিকায় যুক্তকরণ।
৩। নিয়মিত তাদের খুজ খবর নেয়া, তাদের সাথে সময় অতিবাহিত করা।
৪। ঐ এলাকায় সংগঠন পরিচালিত স্কুলিং কার্যক্রমে শিশুদের উপস্থিত হতে উদ্ভুদ্ধ করা।
৫। স্কুলিং এ উপস্থিত হওয়া শিশুদের প্রণোদনা প্রদান।
৬। শিশুদের যাবতীয় তথ্য সংগ্রহ।
.
পরিবার/ অভিভাবক আছে এমন শিশু ক্ষেত্রেঃ
.
৭। তথ্য সংগ্রহের পর পরিবার/ অভিভাবকের সাথে যোগাযোগ।
৮। পরিবারের সার্বিক তথ্য সংগ্রহ।
৯। শিশুর প্রতি দায়িত্বশীল আচরণে অভিভাবককে উদ্ভুদ্ধকরণ।
১০। অভিভাবক সম্মত হলে শিশুকে পরিবারে ফেরত পাঠানো।
১১। পরিবারকে সহযোগীতা প্রদান।
১২। পরিবারকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা।
১৩। শিশুকে পথবাসী শিশু থেকে দরিদ্র সুবিধাভোগী হিসেবে নিবন্ধণ করা।
১৪। দরিদ্র সুবিধাভোগী শিশুর জন্য সংগঠন নির্ধারিত যাবতীয় সেবা প্রদান।
.
পরিবার/ অভিভাবক নেই এমন শিশুর ক্ষেত্রেঃ
.
১৫। তথ্য সংগ্রহের পর অভিভাবক পর্যায়ের কাউকে খুজে বের করা।
১৬। অভিভাবকের লিখিত সম্মতি এবং শিশুটি যে এলাকায় জন্মগ্রহণ করেছে সে এলাকার স্থানীয় পর্যায়ের সর্বোচ্চ জনপ্রতিনিধির মাধ্যমে শিশুকে সরকার অনুমোদিত শিশু পূর্নবাসন কেন্দ্রে প্রেরণ।
১৭। পরবর্তীতে শিশুর যাবতীয় বিষয় সংগঠন নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং পূর্ণবাসন কেন্দ্রের সাথে সমন্বয় সাধন করবে।
.
পূর্ণবাসন কেন্দ্রে যেতে ইচ্ছুক নয় এমন শিশুর ক্ষেত্রেঃ
১৮। সংগঠন এমন একটি পাঠ্যসূচি প্রনয়ন করবে যাতে অপেক্ষাকৃত কম সময়ে শিশু বেসিক শিক্ষা অর্জন করতে পারে। সেই সাথে শিশুকে কারিগরী শিক্ষা প্রদান করা হবে।
১৯। শিশু তার শিশুকাল অতিক্রমের পর এবং কাজে দক্ষ হয়ে উঠার পরে সংগঠন তার কর্ম সংস্থানের সুযোগ তৈরি করে দেবে।
।
সবার অবগতির জন্য বলছি, আমরা বর্তমানে কেবল ৬ নং পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি। ৭ ও ৮ নং নিয়ে কাজ শুরুর প্রস্তুতি চলছে। ১৬, ১৮ ও ১৯ নং নিয়ে আরো বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন আছে। আরো কিছু পয়েন্ট যুক্ত হবে। আমরা অভিজ্ঞ না। আমরা চেষ্টা করছি। কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করছি। সঠিক ওয়েটা খুজে বের করতে পড়াশুনা করছি, বুঝার চেষ্টা করছি কোন পদ্ধতিটা বেশি কার্যকরী হবে। অভিজ্ঞদের সাথে আলোচনা করছি। আমি তো এটা চাই যেনো সেবাটা বিফলে না যায়।
।
পরিশেষে এটাই বলতে চাই কি করতে পারছি না পারছি এটা বড় কথা না। খুব শান্তিতে রাতে ঘুমাতে যাই যখন দেখি আমার এক টাকায় একটা চকলেট পেয়ে বাচ্চাগুলো আনন্দে উদ্বেলিত হয়। ভরসা করে বসে থাকে কালকে ভাল কিছু খেতে পারবে শিক্ষার অধিকার পাবে। বুঝতেই পারছেন সংগঠনটা নতুন তাই সবার কাছে সাহায্যপ্রার্থী। যোগাযোগ করতে পারেন যেকোন পরামর্শ বা সহযোগীতার জন্য :-
"শিশুর জন্য আমরা"
-পারভেজ খান
অফিসঃ ডি- ৫৬/৭ মোড়ল ভিলা ( ৫ম তলা), মধ্যছায়াবিথী, গাজীপুর সদর - ১৭০০, গাজীপুর।
- 01799642434



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

